শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

‘প্রযুক্তি নেতৃত্ব, বুদ্ধিমত্তা ভবিষ্যতের রূপদান’ হ্য ফেই ফোরামে নতুন দিগন্তের আহ্বান

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

‘প্রযুক্তি নেতৃত্ব, বুদ্ধিমত্তা ভবিষ্যতের রূপদান’ শীর্ষক ২০২৫ চায়না এন্টারপ্রাইজেস গ্লোবাল ইমেজ সামিট ফোরাম গত ৯ অক্টোবর, (রোববার) চীনের হ্য ফেইতে অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারীরা চীনা প্রতিষ্ঠানকে একটি বিশ্বব্যাপী ভাবমূর্তি তৈরি করতে এবং তাদের আন্তর্জাতিক যোগাযোগের কার্যকারিতা বৃদ্ধিতে সহায়তা করার কৌশলগত পথ নিয়ে আলোচনা করেন।

বিশ্বব্যাপী প্রযুক্তিগত ও শিল্প-রূপান্তরের সময়ে, চীনা প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় উদ্ভাবকদের মধ্যে স্থান পেয়েছে। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করে বলেন, চীনা প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনী নেতৃত্বকে শক্তিশালী করবে, ডিজিটাল রূপান্তরকে উত্সাহিত করবে এবং শক্তিশালী প্রযুক্তিগত ক্ষমতার সাথে বিশ্বাসযোগ্যতার একটি শক্ত ভিত্তি তৈরি করবে; সাংস্কৃতিক একীকরণকে আরও গভীর করবে এবং বিভিন্ন যোগাযোগ পদ্ধতির মাধ্যমে তাদের সহজলভ্য আকর্ষণ প্রদর্শনের জন্য আন্তর্জাতিক যোগাযোগ উদ্ভাবন করবে।

অংশগ্রহণকারীরা আরও উল্লেখ করে বলেন, চীনা এবং বিদেশি শিল্পের মধ্যে শ্রম-বিভাজন অনুভূমিক প্রতিযোগিতার দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতা বিশ্বব্যাপী শ্রম বিভাজনের আদর্শ হয়ে উঠেছে। চীনা প্রতিষ্ঠানগুলোর উচিত একটি উন্মুক্ত, স্বচ্ছ এবং জয়-জয় পদ্ধতি গ্রহণ করা, উন্নয়নের সুযোগ এবং বিশ্বব্যাপী স্বীকৃতি অর্জনের জন্য ন্যায্য প্রতিযোগিতায় তাদের শক্তিশালী প্রতিযোগিতামূলকতাকে কাজে লাগানো। পাশাপাশি চীনা প্রতিষ্ঠানগুলোকে উদ্যোক্তাদের উত্সাহিত করতে হবে, উদ্ভাবনকে শক্তিশালী করা উচিত, পারস্পরিক সুবিধা এবং জয়-জয় সহযোগিতা মেনে চলতে হবে এবং সভ্যতার মধ্যে পারস্পরিক শিক্ষাকে আরও গভীর করতে হবে, যাতে চীনা প্রতিষ্ঠানগুলোর বিশ্বব্যাপী ভাবমূর্তি গঠনে সহায়তা করা যায়।

চীনে নিযুক্ত কিছু কূটনৈতিক প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়, থিঙ্ক ট্যাঙ্ক, মিডিয়া, অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং চীনা ও বিদেশি প্রতিষ্ঠানের প্রধানসহ প্রায় ৩০০ জন এ ফোরামে উপস্থিত ছিলেন।

সূত্র: রুবি-হাশিম-সুবর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD