শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

প্রযুক্তিগত উদ্ভাবনে চীন-ব্রিটেন সহযোগিতার বিস্তৃত সম্ভাবনা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

চীনের প্রথম মহাকাশ-বিষয়ক এইট-কে তথ্যচিত্র ‘শেনচৌ-১৩’ লন্ডনে, স্থানীয় সময় ১৯ সেপ্টেম্বর চীনা দূতাবাসের আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানের আন্তর্জাতিক প্রিমিয়ারে প্রদর্শিত হয়। চায়না মিডিয়া গ্রুপ প্রযোজিত তথ্যচিত্রট, গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৬তম বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রদর্শিত হয়। অনুষ্ঠানে ব্রিটেনের বিভিন্ন মহলের ব্যক্তি, লন্ডনে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং প্রবাসী চীনা ও চীনা বংশোদ্ভূত বিদেশিসহ ৪০০ জনেরও বেশি মানুষ উপস্থিত ছিলেন।

‘শেনচৌ-১৩’ হল চীনের মহাকাশ-বিষয়ক প্রথম এইট-কে তথ্যচিত্র, যা শেনচৌ-১৩’র মহাকাশচারী চাই চি কাং, ওয়াং ইয়া পিং এবং ইয়ে কুয়াং ফু চিত্রায়িত করেছেন। মহাকাশচারীদের দৃষ্টিকোণ থেকে তথ্যচিত্রটি মহাকাশ স্টেশনে তাদের ছয় মাসের অবস্থানের অসাধারণ যাত্রাকে চিত্রিত করে, বিশাল মহাবিশ্বের অপূর্ব দৃশ্য এবং মহাকাশে দৈনন্দিন জীবনের জটিল বিবরণ প্রদর্শন করে। দেশীয় আল্ট্রা-হাই-ডেফিনিশন চলচ্চিত্র নির্মাণ প্রযুক্তি ব্যবহার করে, ছবিটি বৈজ্ঞানিক অনুসন্ধানকে মানবিক আবেগের সাথে মিশ্রিত করে, চীনের মহাকাশ কর্মসূচির অসাধারণ সাফল্যের প্রতি শ্রদ্ধা জানায়।
ব্রিটেনে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ওয়াং ছি সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা দেন। তিনি বলেছেন যে, প্রযুক্তিগত উদ্ভাবন এবং সবুজ উদ্ভাবন চীনের নতুন মানের উত্পাদন শক্তি’র বিকাশকে চালিত করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও নতুন-শক্তি যানবাহনের মতো ক্ষেত্রে চীন এবং ব্রিটেনের সহযোগিতার বিস্তৃত সম্ভাবনা রয়েছে।

বিদেশে মুক্তিপ্রাপ্ত প্রথম চীনা মহাকাশ তথ্যচিত্র হিসেবে, ‘শেনচৌ-১৩’ অতিথিদের গভীর মনোযোগ আকর্ষণ করেছে, চীন এবং ব্রিটেনের মধ্যে সাংস্কৃতিক ও প্রযুক্তিগত বিনিময়ের একটি নতুন সংযোগ স্থাপন করেছে। এর বিদেশি প্রিমিয়ারকে স্মরণীয় করে রাখতে, একটি ‘প্রিমিয়ার স্মারক প্রাচীর’ বিশেষভাবে স্থাপন করা হয়েছে, যেখানে অতিথিরা তাদের নাম স্বাক্ষর করেন এবং আশা প্রকাশ করেন যে, ব্রিটেন এবং চীন যৌথভাবে বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে একটি উন্নত ভবিষ্যত তৈরি করবে।

সূত্র:লিলি-হাশিম-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD