শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: প্রস্তুতি শেষ করার নির্দেশ বিমানমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে রাষ্ট্রদূত সঞ্চিতা হক সম্পাদকীয় :পাহাড় থেকে সাগর, মানবপাচারকারীদের দৌরাত্ম্য ও রাষ্ট্রের চরম ব্যর্থতা আগামী সপ্তাহে চীনে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং সামরিকবাদ পুনরুজ্জীবিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে মাও নিংয়ের বৈশ্বিক ঐক্যের ডাক 

প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

২০২৫ সালের জুন মাসে প্রথমবারের মতো সৌর শক্তি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিদ্যুৎ উৎপাদনে বৃহত্তম একক উৎস হিসেবে আবির্ভূত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) প্যারিস থেকে প্রকাশিত এক প্রতিবেদনে একটি জ্বালানি থিঙ্ক ট্যাঙ্কের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।

ক্লিন এনার্জি পরিবর্তন বিষয়ক গবেষণায় নিয়োজিত ব্রিটিশ ভিত্তিক এম্বার গ্রুপ জানায়, গত জুনে ইউরোপে মোট বিদ্যুতের ২২.১ শতাংশ উৎপাদন এসেছে সৌর প্যানেল থেকে। এটি পারমাণবিক শক্তির ২১.৮ শতাংশ এবং বায়ু টারবাইনের ১৫.৮ শতাংশকে ছাপিয়ে গেছে। একই সময়ে গ্যাস থেকে উৎপাদিত বিদ্যুৎ ছিল ১৪.৪ শতাংশ এবং জলবিদ্যুৎ ছিল ১২.৮ শতাংশ।

এম্বার গ্রুপের প্রতিবেদনে বলা হয়েছে, কমপক্ষে ১৩টি দেশ তাদের জাতীয় সৌর শক্তি উৎপাদনের রেকর্ড ভেঙেছে। একই সাথে ইউরোপে বায়ু বিদ্যুতের উৎপাদনেও নতুন রেকর্ড গড়েছে। পাশাপাশি, কয়লার ব্যবহার এখন পর্যন্ত কখনোই এত কম পরিমাণে ইউরোপের বিদ্যুৎ উৎপাদনে অবদান রাখেনি।

তবে বিদ্যুতের চাহিদার ক্রমবর্ধমানতার কারণে, ২০২৫ সালের প্রথমার্ধে কয়লার ব্যবহার ২০২৪ সালের একই সময়ের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। প্রথম ছয় মাসে ইউরোপে বিদ্যুতের চাহিদা গত বছরের তুলনায় দুই শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

সূত্র: এএফপি, রয়টার্স।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD