শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

প্রণয় ভার্মাকে ফের তলব: কূটনৈতিক মিশনে হামলায় বাংলাদেশের গভীর উদ্বেগ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোতে হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে ফের তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় হাইকমিশনারকে ডেকে নয়াদিল্লি ও শিলিগুড়িসহ ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় অনভিপ্রেত ও সহিংস ঘটনার বিষয়ে সরকারের উদ্বেগ জানানো হয়েছে। বিশেষ করে গত ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও রাষ্ট্রদূতের বাসভবনের বাইরে ঘটে যাওয়া ঘটনা এবং ২২ ডিসেম্বর শিলিগুড়িতে বাংলাদেশ ভিসা সেন্টারে ভাঙচুরের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এসব ঘটনার মাধ্যমে কূটনৈতিক মিশনের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়েছে, যা আন্তর্জাতিক কূটনৈতিক রীতি ও ভিয়েনা কনভেনশনের পরিপন্থী। একই সঙ্গে ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের অন্যান্য মিশনের সামনে সহিংস বিক্ষোভ ও হামলার ঘটনাগুলোর তীব্র নিন্দা জানানো হয়।

বাংলাদেশ সরকার আশা প্রকাশ করে, স্বাগতিক দেশ হিসেবে ভারত সরকার কূটনৈতিক স্থাপনা ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নেবে। পাশাপাশি এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও কূটনৈতিক শিষ্টাচার বজায় রাখতে মিশনের নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। এ বিষয়ে ভারত সরকারের কাছ থেকে দ্রুত ইতিবাচক সাড়া প্রত্যাশা করা হচ্ছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD