শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

প্যারিসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে জেলেনস্কি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

আন্তর্জাতিক চাপের মুখে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার প্যারিসে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। রাশিয়ার সাড়ে তিন বছরের আগ্রাসনের অবসান ঘটাতে কূটনৈতিক উদ্যোগ জোরদার করার অংশ হিসেবেই এ বৈঠক অনুষ্ঠিত হবে।

সূত্র জানিয়েছে, বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যোগ দেবেন না। আলোচনার মূল এজেন্ডা হবে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা প্রদান এবং কূটনীতি শক্তিশালীকরণ। কারণ সাম্প্রতিক সময়ে রাশিয়া যুদ্ধ শেষ করার প্রচেষ্টা থেকে সরে দাঁড়াচ্ছে।

গত কয়েক সপ্তাহ ধরে ইউক্রেনকে ঘিরে কূটনৈতিক উত্তেজনা বেড়ে যাওয়ায় পশ্চিমা দেশগুলোর নিরাপত্তা গ্যারান্টি প্রসঙ্গটি বিশেষ গুরুত্ব পেয়েছে। কিয়েভ ভবিষ্যতে রাশিয়ার যেকোনো আক্রমণ ঠেকাতে এই গ্যারান্টি চাইছে। সংঘাত শেষ হলে সম্ভাব্য নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে একটি ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী গঠনের বিষয়েও আলোচনা চলছে।

ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইউরোপীয় শান্তিরক্ষা পরিকল্পনাকে সমর্থন করতে পারে, তবে ইউক্রেনে মার্কিন সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই। অন্যদিকে, রাশিয়া যেকোনো পশ্চিমা শান্তিরক্ষী বাহিনীর বিপক্ষে কড়া প্রতিবাদ জানিয়েছে। গত সপ্তাহে ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, তারা এ ধরনের আলোচনাকে ‘নেতিবাচকভাবে’ দেখছে।

সূত্র: কিয়েভ পোস্ট, ইউরোপিয়ান প্রাভদা, আরব নিউজ, এএফপি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD