শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

পোতালা প্রাসাদ চত্বরে মহাসমারোহে সিচাংয়ের বার্ষিকী অনুষ্ঠান

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

২১ আগস্ট সকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং লাসা শহরের পোতালা প্রাসাদ চত্বরে সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকীর উদযাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এ সময় তিনি সিচাংয়ের বিভিন্ন জাতি ও মহলের প্রায় ২০ হাজার প্রতিনিধির সঙ্গে মিলিত হয়ে একযোগে এই ঐতিহাসিক মুহূর্তটি উদযাপন করেন।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, জাতীয় রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চেয়ারম্যান, সিপিসি’র প্রতিনিধি দলের প্রধান ওয়াং হু নিং এতে ভাষণ দিয়েছেন।

তিনি বলেন, ১৯৬৫ সালের সেপ্টেম্বরে, সিপিসি’র কেন্দ্রীয় কমিটির স্নেহপূর্ণ তত্ত্বাবধানে এবং জাতিগত নীতির আলোকে, সিচাং স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠিত হয়। এটি ছিল সিচাংয়ের উন্নয়নের একটি যুগান্তকারী ঘটনা, যা সিচাংয়ের শান্তিপূর্ণ মুক্তি এবং গণতান্ত্রিক সংস্কারের মহান অর্জনগুলোকে একীভূত করে এবং এর সামাজিক ব্যবস্থায় একটি ঐতিহাসিক অগ্রগতি অর্জন করে। গত ৬০ বছরে, সিচাং ব্যাপক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন অর্জন করেছে, আঞ্চলিক জাতিগত স্বায়ত্তশাসন ব্যবস্থা সফলভাবে বাস্তবায়ন করেছে, জাতিগত ঐক্যকে সুসংহত করেছে এবং সব জাতিগত গোষ্ঠীর মানুষের জন্য সমৃদ্ধি এনেছে। এটি চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বের অটল শক্তি এবং চীনের সমাজতান্ত্রিক ব্যবস্থার উল্লেখযোগ্য রাজনৈতিক সুবিধাগুলোকে সম্পূর্ণরূপে প্রদর্শন করে।

তিনি আরও বলেন, চীনের কমিউনিস্ট পার্টির অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে, সি চিন পিংকে কেন্দ্র করে সিপিসি’র কেন্দ্রীয় কমিটি সিচাংয়ের কাজকে অনেক গুরুত্ব দিয়েছে, ব্যাপক শক্তিশালী করেছে এবং নতুন যুগে সিচাং শাসনের জন্য সিপিসির কৌশল প্রতিষ্ঠা করেছে। সামগ্রিক দৃষ্টিকোণ এবং দেশের উন্নয়নের উদ্দেশ্য থেকে সিচাংয়ে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এবং উচ্চমানের উন্নয়নকে উৎসাহিত করার পদ্ধতিগতভাবে পরিকল্পনা করেছে। সিচাং, দেশের বাকি অংশের সাথে একত্রিত হয়ে, দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছে। সিচাং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে, জাতীয় ঐক্য ও অগ্রগতির কাজ ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে এবং জনগণের জীবনযাত্রার মান ঐতিহাসিক উল্লম্ফন অর্জন করেছে। সিচাং সর্বোত্তম উন্নয়ন, সর্বাধিক পরিবর্তন এবং সব জাতিগোষ্ঠীর মানুষের জন্য সর্বাধিক সুবিধার একটি ঐতিহাসিক সময়ে প্রবেশ করেছে। একটি নতুন সমাজতান্ত্রিক আধুনিক সিচাংয়ের নির্মাণ জোরালো প্রাণশক্তি প্রদর্শন করেছে।

সূত্র:শুয়েই-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD