শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

পেরুর আরিকুইপায় বাস খাদে পড়ে নিহত ৩৭, আহত ২৬

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

পেরুর দক্ষিণাঞ্চলের আরিকুইপা অঞ্চলের পাহাড়ি এলাকায় এক ট্রাজেডিতে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। আহতের সংখ্যা আরও অনেকে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

আঞ্চলিক স্বাস্থ্য প্রধান ওয়ালথার ওপোর্টো জানান, নিহতদের মধ্যে ৩৬ জন ঘটনাস্থলেই মারা যান এবং একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবন হারান। বাসটি উপকূলীয় শহর চালা থেকে আরিকুইপার দিকে যাচ্ছিল। চলার পথে এটি একটি ভ্যানের সঙ্গে সংঘর্ষে প্রায় ২০০ মিটার (৬৫৬ ফুট) গভীর খাদে পড়ে যায়।

প্রকাশিত ছবিতে দেখা যায়, বাসটি খাদে উল্টে পড়ে রয়েছে এবং চারপাশে গাড়ির অংশ ও যাত্রীদের ব্যক্তিগত সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আহত ২৬ জনের চিকিৎসা চলেছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

সূত্র: রয়টার্স।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD