শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

পেরুতে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ১, রাজধানীর পুলিশ প্রধান বরখাস্ত

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

লাতিন আমেরিকার দেশ পেরুতে সরকারবিরোধী সহিংস বিক্ষোভের সময় অন্তত একজন নিহত হয়েছেন এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় দেশটির সরকার রাজধানী লিমার পুলিশ প্রধানকে বরখাস্ত করেছে।

শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা জাতীয় পুলিশ কমান্ডার অস্কার অ্যারিওলা ঘোষণা দেন, লিমার পুলিশ প্রধান জেনারেল এনরিক ফেলিপ মনরয়কে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন জেনারেল ম্যানুয়েল ভিদার্তে।

বুধবার রাজধানী লিমায় ‘জেন-জি যুব সংঘ’ আয়োজিত সরকারবিরোধী বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়ে। দুর্নীতি, অপরাধ ও চাঁদাবাজি দমনে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভকারীরা রাজপথে নামেন। পুলিশের গুলিতে এদুয়ার্দো রুইজ সায়েঞ্জ নামে এক বিক্ষোভকারীর মৃত্যু হয় বলে জানা গেছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিক্ষোভে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে অপরাধী গোষ্ঠীগুলো অনুপ্রবেশ করেছে। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জোসে জেরি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) এক পোস্টে নিহত বিক্ষোভকারীর মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, দুর্নীতি ও সহিংস অপরাধ দমনে ব্যর্থতার অভিযোগে পেরুর প্রাক্তন প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তেকে গত সপ্তাহে কংগ্রেস কর্তৃক অভিশংসিত করা হয়। নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না হওয়া পর্যন্ত সংসদের স্পিকার জোসে জেরি অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করছেন।

সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD