শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

 শুরুতে পেনাল্টি মিস, এরপর ইতিহাস গড়া—নাটকীয় এক রাতের সাক্ষী থাকল বিশ্বকাপ। বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের নামে লিখিয়ে আর্জেন্টিনাকে ২-০ গোলের জয় এনে দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে এই জয়ে টুর্নামেন্টের নকআউট পর্বও নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের নবম মিনিটে লাউতারো মার্টিনেজকে বক্সের মধ্যে ফেলে দিলে প্রথমে খেলা চালিয়ে যেতে বলেন ম্যাচ রেফারি। পরে ভিএআরের সহায়তায় সিদ্ধান্ত পরিবর্তন করে আর্জেন্টিনাকে পেনাল্টি দেওয়া হয়। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি মেসি।

যদিও পেনাল্টি মিসের হতাশা কাটিয়ে ৩৮তম মিনিটে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক। নিজেই আক্রমণ গড়ে নিখুঁত ফিনিশিংয়ে গোল করে বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১৭-তে উন্নীত করেন তিনি। এর মাধ্যমে জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড অতিক্রম করেন মেসি।

ম্যাচের শেষ দিকে আবারও প্রতিপক্ষের জালে বল পাঠান আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে হুলিয়ান আলভারেজের শট প্রতিহত হওয়ার পর ফিরতি বলে দ্বিতীয় প্রচেষ্টায় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ফলে বিশ্বকাপে মেসির গোলসংখ্যা দাঁড়ায় ১৮-তে।

ম্যাচ শেষে জয়ের গুরুত্ব তুলে ধরে মেসি বলেন, এই জয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর মতে, কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে অর্জিত এই সাফল্য পরবর্তী ম্যাচগুলোর আগে দলকে বাড়তি আত্মবিশ্বাস ও স্বস্তি এনে দেবে।

নকআউট পর্ব নিশ্চিত হওয়ায় দলের ওপর থেকে চাপ কিছুটা কমেছে বলেও উল্লেখ করেন আর্জেন্টাইন অধিনায়ক। তিনি বলেন, বিশ্বকাপে প্রতিটি ম্যাচই কঠিন, তবে ছয় পয়েন্ট নিয়ে পরের ধাপে ওঠা দলকে নতুন উদ্যমে এগিয়ে যেতে সহায়তা করবে।

নিজের পেনাল্টি মিস নিয়ে রসিকতা করতেও ভোলেননি মেসি। তিনি বলেন, পেনাল্টিতে গোল হলে হয়তো পরের দুটি গোল আর পাওয়া হতো না। শেষ পর্যন্ত দলের পারফরম্যান্স এবং ফলাফল নিয়েই তিনি সন্তুষ্ট।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD