শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: প্রস্তুতি শেষ করার নির্দেশ বিমানমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে রাষ্ট্রদূত সঞ্চিতা হক সম্পাদকীয় :পাহাড় থেকে সাগর, মানবপাচারকারীদের দৌরাত্ম্য ও রাষ্ট্রের চরম ব্যর্থতা আগামী সপ্তাহে চীনে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং সামরিকবাদ পুনরুজ্জীবিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে মাও নিংয়ের বৈশ্বিক ঐক্যের ডাক 

পারমাণবিক তেজস্ক্রিয়তা মোকাবিলায় প্রস্তুত ইরান

জার্মানবাংলা২৪ রিপোর্ট :
  • প্রকাশের সময়: শনিবার, ২১ জুন, ২০২৫

ইসরায়েলের অব্যাহত হামলায় মধ্যেই সম্ভাব্য পারমাণবিক তেজস্ক্রিয়তার প্রভাব মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে ইরান। আজ শনিবার (২১ জুন) দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী আলী জাফারিয়ান এ তথ্য দিয়েছেন। খবর আলজাজিরার।

জাফারিয়ান বলেন, ‘ইসরায়েল এখন পর্যন্ত কোনো অপ্রচলিত অস্ত্র ব্যবহার করেছে বলে আমরা খবর পাইনি। তবে পারমাণবিক চুল্লিগুলোকে লক্ষ্যবস্তু করা হলে যেকোনো পারমাণবিক বিকিরণ মোকাবিলায় আমরা প্রস্তুত। আশা করি আমরা সেই পর্যায়ে পৌঁছাব না।’

ইরানের উপ-স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত তিনটি হাসপাতাল আক্রান্ত হয়েছে, যার মধ্যে কেরমানশাহ হাসপাতাল সম্পূর্ণ খালি করে দেওয়া হয়েছে। এগুলোর সবই বেসামরিক লক্ষ্যবস্তু। আন্তর্জাতিক সংস্থাগুলো, বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক রেড ক্রস বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা বন্ধ করার জন্য ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করবে। তবে দেড় বছর ধরে গাজায় তাদের অক্ষমতা দেখার পর আমরা তাদের কাছ থেকে তেমন কিছু আশা করি না।

জাফারিয়ান জানান, ইরানে নিহতের সংখ্যা ৪৩০ জনে পৌঁছেছে, যার বেশিরভাগই বেসামরিক নাগরিক। আহত হয়েছেন সাড়ে তিন হাজারের বেশি মানুষ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD