শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

পাকিস্তানে বোমা হামলায় ছয় পুলিশ সদস্য নিহত

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের আফগান সীমান্তে ভয়াবহ দুটি বোমা হামলায় ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন। গতকাল সোমবার ঘটা এই পৃথক বিস্ফোরণে আহত হয়েছেন আরো তিন পুলিশ সদস্য।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ট্যাঙ্ক জেলার গোমাল বাজার সড়কে পুলিশের একটি সাঁজোয়া যান লক্ষ্য করে রিমোট কন্ট্রোল বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হন।

একই দিনে লাকি মারওয়াত জেলায় পুলিশের একটি ভ্যান লক্ষ্য করে করা অপর একটি হামলায় তিনজন আহত হন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিহত পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। হামলার পরপরই প্রদেশের পেশোয়ার, বান্নু ও খাইবার জেলায় অভিযান চালিয়েছে সন্ত্রাসবাদবিরোধী বিভাগ।

অভিযানে কমপক্ষে আটজন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করা হয়েছে এবং বেশ কিছু নাশকতার পরিকল্পনা নস্যাৎ করার দাবি করেছে নিরাপত্তা বাহিনী।

নকভি জানান, খাইবার পাখতুনখোয়ায় শান্তি ফিরিয়ে আনতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের লড়াই অব্যাহত থাকবে।

এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার না করলেও সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে অস্থিরতা চরমে পৌঁছেছে। গত বছরের অক্টোবর থেকেই সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটছে। পাকিস্তানের দাবি, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) বা পাকিস্তানি তালেবান আফগানিস্তানে আশ্রয় নিয়ে সীমান্ত পেরিয়ে এ ধরনের হামলা চালাচ্ছে। এই বিদ্রোহী সংগঠনটিকে প্রতিবেশী ভারত অর্থ ও রসদ দিয়ে সাহায্য করছে। সূত্র: আনাদোলু।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD