শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

পাকিস্তানের জ্বালানি খাতে সুচিচনারি জলবিদ্যুৎ কেন্দ্রের মাইলফলক অবদান

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

চীনা কোম্পানির বিনিয়োগ ও নির্মাণে তৈরি সুচিচিনারি জলবিদ্যুৎ কেন্দ্র পাকিস্তানের পরিবেশবান্ধব জ্বালানি উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এবং এটি চীন-পাকিস্তান জ্বালানি সহযোগিতার ক্ষেত্রে একটি মাইলফলক। পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন এবং বিশেষ প্রকল্প মন্ত্রী আহসান ইকবাল গত ১৫ সেপ্টেম্বর ইসলামাবাদে সুচিচনারি জলবিদ্যুৎ কেন্দ্রের বাণিজ্যিক পরিচালনার প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় এ কথা বলেছেন।

ইকবাল গত এক বছরে সুচিচনারি জলবিদ্যুৎ কেন্দ্রের কর্মক্ষম সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন, চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের (সিপিইসি) একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে এই জলবিদ্যুৎ কেন্দ্রটি পাকিস্তানে নিরবচ্ছিন্নভাবে পরিবেশবান্ধব জ্বালানি সরবরাহ করে দেশের দীর্ঘস্থায়ী বিদ্যুৎ ঘাটতি সমস্যা দূর করছে। এটি পাকিস্তানের জ্বালানি কাঠামোর উন্নতি, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা হ্রাস এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাকিস্তান সরকার জলবিদ্যুৎ কেন্দ্রটির উন্নয়নে পূর্ণ সমর্থন অব্যাহত রাখবে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে এবং চীনের সাথে গভীর ও উচ্চ-স্তরের বাস্তবসম্মত সহযোগিতা প্রচার করবে।

পাকিস্তানে চীনা দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত শি ইউয়ান ছিয়াং ভাষণে বলেন, সুচিচনারি জলবিদ্যুৎ কেন্দ্র একটি পরিবেশবান্ধব জ্বালানির উৎস হিসেবে উল্লেখযোগ্য সুবিধা প্রদান করছে। চীনা কোম্পানি তার কার্যক্রমে সক্রিয়ভাবে সামাজিক দায়িত্ব পালন করেছে এবং উল্লেখযোগ্য সামাজিক সাফল্য অর্জন করেছে। চীন পাকিস্তানের সাথে সার্বিক সহযোগিতা আরও গভীর করতে এবং চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরকে সংস্করণ ২.০-তে উন্নীত করতে যৌথভাবে প্রচেষ্টা চালাতে চায়।
সূত্র:রুবি-তৌহিদ-সুবর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD