শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

নেপালে সেনাপ্রধানের আহ্বান: বিক্ষোভকারীরা আলোচনায় বসুন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

দক্ষিণ এশিয়ার দেশ নেপাল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সংকটের মুখোমুখি। দেশটির সেনাপ্রধান জেনারেল অশোক রাজ সিগডেল বিক্ষোভকারীদের সংযম প্রদর্শন এবং আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় তিনি বলেন, জাতীয় ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। বিক্ষোভে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষতি ঘটেছে, যা নিয়ন্ত্রণে আনা সবার দায়িত্ব।

সেনাপ্রধানের মতে, বর্তমান পরিস্থিতি ‘অস্বাভাবিক’ এবং উত্তেজনা কমাতে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি নিহতদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

নেপালে টানা দুই দিনের অস্থিরতায় মঙ্গলবার প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেছেন। সরকার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে নিষেধাজ্ঞা আরোপের পর তরুণ-তরুণীরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। পার্লামেন্ট, প্রেসিডেন্ট ভবনসহ সরকারি ভবনগুলোতে ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়েছে। সংঘর্ষে ১৯ জন নিহত এবং আরও শতাধিক আহত হয়েছেন।

সূত্র: বিবিসি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD