শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবে নতুন বিক্ষোভ, স্বাধীন তদন্ত কমিশনের দাবি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ১৪ জুন, ২০২৬

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তেল আবিবে আবারও বিক্ষোভ শুরু হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার আগে ও পরে নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতা তদন্তে স্বাধীন রাষ্ট্রীয় কমিশন গঠনের দাবিতে শনিবার রাজধানীর হাবিমা স্কয়ারে শত শত মানুষ সমবেত হন।

দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৫০০ জনের এই সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নেতানিয়াহু সরকার আইন অনুযায়ী স্বাধীন তদন্ত কমিশন গঠনে অনাগ্রহ দেখাচ্ছে। তাদের মতে, সরকারপ্রস্তাবিত তদন্ত কাঠামো রাজনৈতিক প্রভাবমুক্ত হবে না।

হামলায় অপহৃত হয়ে গাজায় নিহত ইয়োরাম মেটজগারের পুত্রবধূ আয়ালা মেটজগার বলেন, সময়ের সঙ্গে সঙ্গে আরও প্রশ্ন তৈরি হচ্ছে এবং এসব প্রশ্নের নিরপেক্ষ উত্তর পেতে স্বাধীন তদন্ত প্রয়োজন। তিনি অভিযোগ করেন, সরকারের প্রস্তাবিত কাঠামোয় রাজনৈতিক প্রভাবের সুযোগ থেকে যাচ্ছে।

সমাবেশে বক্তব্য দেন নোভা সঙ্গীত উৎসবে নিহত ওরিয়া লিটম্যানের বাবা এরান লিটম্যানও। তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং সামরিক সেবা ও সামাজিক ন্যায্যতা সম্পর্কিত বিভিন্ন ইস্যুতে সরকারের সমালোচনা করেন।

বিক্ষোভ চলাকালে সরকারপন্থি এক কর্মীর উপস্থিতিকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সংশ্লিষ্ট ব্যক্তিদের পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD