শিরোনাম :
টেকসই প্রবৃদ্ধিতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতার নতুন দিকনির্দেশনা ২৮তম শাংহাই চলচ্চিত্র উৎসবের পর্দা নামল রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পাঁচ বছরে ২৪ লাখ গাছ লাগানোর লক্ষ্য পেনাল্টি মিসের হতাশা ভুলে ইতিহাস গড়লেন মেসি, অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা জুলাই অভ্যুত্থান ঘিরে অভিযোগ: ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও দুজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা বিশ্ব সঙ্গীত দিবসে সুরের মিলনমেলা, দুই দিনের আয়োজন শেষ করল সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ফ্রান্সে রেকর্ড দাবদাহে দুই দিনে প্রাণ গেল ১৮ জনের নতুন এল নিনোর প্রভাবে বিপর্যয়ের আশঙ্কা, উষ্ণ হতে পারে ২০২৭ সাল সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয়, নকআউট নিশ্চিত করল নরওয়ে

নিরাপত্তা পরিষদের সভাপতিত্বে নিরপেক্ষতা ও উন্মুক্ততার বার্তা দিল চীন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ২ মে, ২০২৬
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান ৩০ এপ্রিল, (বৃহস্পতিবার) নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এক সাংবাদিক প্রশ্ন করেন, “চীন মে মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পালাক্রমিক সভাপতি রাষ্ট্রের দায়িত্ব পালন করবে। চীন কীভাবে এই দায়িত্ব পালন করবে এবং কী ভূমিকা রাখবে?”
লিন চিয়ান জানান, চীন ১ মে থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পালাক্রমিক সভাপতি রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করবে। বর্তমানে আন্তর্জাতিক পরিস্থিতি অস্থিতিশীল ও জটিল এবং আঞ্চলিক সংঘাত অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রাথমিক দায়িত্ব পালন করে নিরাপত্তা পরিষদ এবং এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন পালাক্রমিক সভাপতি রাষ্ট্রের দায়িত্ব পালনের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেয়।
চীন একটি দায়িত্বশীল ও গঠনমূলক মনোভাব নিয়ে নিরাপত্তা পরিষদের ঐক্য ও সহযোগিতা জোরদার করতে, নিরপেক্ষতা ও উন্মুক্ততা বজায় রাখতে, বাস্তবসম্মত কাজের ভিত্তিতে রাজনৈতিক সমাধান প্রচার করতে এবং জাতিসংঘ সনদে প্রদত্ত দায়িত্ব সঠিকভাবে পালন করতে কাজ করবে।
তিনি আরও বলেন, “আমরা আশা করি, আন্তর্জাতিক সমাজ চীনের দায়িত্ব পালনে সমর্থন জানাবে এবং মে মাসের নির্ধারিত কর্মসূচি (এজেন্ডা) সম্পাদনে নিরাপত্তা পরিষদকে সহযোগিতা করবে। পাশাপাশি প্রকৃত বহুপাক্ষিকতা বাস্তবায়ন এবং শান্তি ও উন্নয়নের লক্ষ্যে আরও বড় অবদান রাখতে কাজ করবে।”
সূত্র:জিনিয়া-তৌহিদ-তুহিনা,চায়না মিডিয়া গ্রুপ।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD