শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

নিরাপত্তা উদ্বেগে বাংলাদেশকে ‘নন-ফ্যামিলি পোস্টিং’ ঘোষণা ভারতের

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

প্রতীকী ছবি : ইন্টারনেট

নিরাপত্তাজনিত উদ্বেগের প্রেক্ষিতে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের জন্য দেশটিকে ‘নন-ফ্যামিলি পোস্টিং’ হিসেবে ঘোষণা করেছে ভারত। এর ফলে ঢাকায় ভারতীয় হাইকমিশন এবং চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটের চারটি সহকারী হাইকমিশনে কর্মরত কূটনীতিকদের পরিবার-সদস্যদের ভারতে ফিরে যেতে বলা হয়েছে। তবে এ সিদ্ধান্ত এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।

ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও টাইমস অব ইন্ডিয়া সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, গত ৫ আগস্ট বাংলাদেশে শাসনব্যবস্থায় পরিবর্তনের পর থেকেই বাংলাদেশ-ভারত সম্পর্কের মধ্যে একাধিক ইস্যুতে উত্তেজনা দেখা দিয়েছে। এর পাশাপাশি বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সম্প্রচার নিষিদ্ধ করা এবং ভারতীয় খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশের ঘটনাও পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তোলে।

এ প্রেক্ষাপটে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিকদের পরিবারবর্গকে দেশে ফিরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তবে এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশে ভারতের কূটনৈতিক কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন ঘটবে না বলেও আশ্বস্ত করা হয়েছে।

এদিকে, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। দিল্লিতে অবস্থান করে শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতিতে উসকানি সৃষ্টি করছে—এমন অভিযোগও উঠেছে।

অন্যদিকে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে একের পর এক বিবৃতি ও প্রতিক্রিয়া জানাচ্ছে ভারত। এ ইস্যুকে কেন্দ্র করে ভারতে অবস্থিত বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ ও ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। একইভাবে বাংলাদেশেও ভারতের কূটনৈতিক মিশনের সামনে একাধিকবার বিক্ষোভের ঘটনা ঘটেছে।

সাম্প্রতিক এসব ঘটনার ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে বাড়তি সতর্কতা ও সংবেদনশীলতা লক্ষ্য করা যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD