শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

নিম্ন-কার্বন প্রযুক্তিতে গার্ডেন এক্সপোর বিশেষ গুরুত্ব

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

চীনের ভূ-দৃশ্য খাতে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রভাবশালী ও সর্বোচ্চমানের এক আয়োজনের নাম ‘গার্ডেন এক্সপো’। ১৯৯৭ সালে এক ফুলেল প্রদর্শনী দিয়ে যার সূচনা, তা আজ এক বৃহৎ পরিসরে সমন্বিত-বাস্তুতন্ত্র পুনরুদ্ধার, নগরের নবায়ন আর সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে। এবার আনকোরা এক চেহারায় শুরু হয়েছে চায়না ইন্টারন্যাশনাল গার্ডেন এক্সপোর ১৫তম আসর। এ বছরের মেলায় সবুজায়ন ও নিম্নমাত্রার কার্বন প্রযুক্তির আনয়ন একে তাৎপর্যমণ্ডিত করে তুলেছে। শহর-প্রকৃতিকে নতুন করে সাজাতে সহ-নির্মাতা হিসেবে নাগরিকদের আমন্ত্রণ জানানোর পাশাপাশি মেলায় জনগণের অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। পরিবেশের ক্ষমতায়ন, সংস্কৃতির পুনরুজ্জীবন, শিল্পোন্নয়ন এবং আন্তর্জাতিক সংলাপ- এই চারটি মূলভাবের ওপর ভিত্তি করে ছয় শতাধিক আয়োজনের বিশাল এক অনুষ্ঠানসূচি প্রস্তুত করা হয়েছে।

 

পর্যটন, প্রতিদিনের যাপিত জীবন আর প্রযুক্তির মিশেলে ভিন্নমাত্রার অবয়ব পেয়েছে মেলাটি। গত ১৪ ফেব্রুয়ারি থেকে এ মেলার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়। তখন থেকে মূল ভেন্যু ওয়েনচৌ গার্ডেন এক্সপো পার্কেই ২.১৮ মিলিয়ন মানুষের আনাগোনা ঘটেছে, যেখানে গড়ে ৪০ হাজার মানুষ ঢুঁ মেরেছেন প্রতিদিন। মেলার প্রথম দিনটিতেই মুক্তি দেওয়া হয় ‘ওয়েনচৌ ডিক্লারেশন’, যার মাধ্যমে জনমানব-বান্ধব শহুরে উন্নয়ন, পরিবেশগত সুরক্ষা ও মানুষের জন্য আধুনিক শহর গড়ে তুলতে চীনা পন্থা উদ্ভাবনের লক্ষ্যে সহযোগিতার দ্বার উন্মোচন করা হয়। তথ্য ও ছবি: সিজিটিএন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD