শিরোনাম :
সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়! বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী পরিবেশবান্ধব ও নিরাপদ পর্যটন অবকাঠামো গড়ার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর কার্যকর হচ্ছে ইরানের সব এয়ারলাইনসের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা পাকিস্তান-চীন সীমান্ত চুক্তি নিয়ে ভারতের তীব্র আপত্তি, শাকসগাম উপত্যকা ঘিরে উত্তেজনা বঙ্গোপসাগরের সমুদ্র অর্থনীতিতে অভিজ্ঞতা বিনিময়ে নতুন সম্ভাবনা বাংলাদেশ-চীন বুদ্ধিবৃত্তিক সংলাপ জোরদারে অনুবাদের গুরুত্ব সবুজ উন্নয়ন ও পরিচ্ছন্ন জ্বালানিতে চীন-অস্ট্রেলিয়া সহযোগিতা ‘আইনি জবাবদিহিতার ঊর্ধ্বে কেউ নয়’: নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে মামদানি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আইনি লড়াইয়ে তিন মার্কিন সংবাদমাধ্যম

নারীর ক্ষমতায়নে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল ইউএন উইমেন

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

জাতিসংঘের সহকারী মহাসচিব ও ইউএন উইমেনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর নিয়ারাদজাই গুম্বোনজভান্দা বাংলাদেশ সরকারের নারী অধিকার, ক্ষমতায়ন ও লিঙ্গসমতা প্রতিষ্ঠার উদ্যোগে জাতিসংঘের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

সোমবার ঢাকায় অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন পারভীনের সঙ্গে মতবিনিময় করেন। এসময় ইউএন উইমেনের এশিয়া ও প্যাসিফিক অঞ্চলের পরিচালক ক্রিস্টিন আরাব এবং বাংলাদেশ কার্যালয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশের লিঙ্গসমতা ও নারীর ক্ষমতায়নসংক্রান্ত আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়ন ও তদারকি আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে সিডও (CEDAW) সংক্রান্ত বিদ্যমান সংরক্ষণ, কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ আইন এবং গৃহস্থালি সহিংসতা প্রতিরোধ আইন এগিয়ে নেওয়ার পরিকল্পনা গুরুত্ব পায়।

আলোচনায় নারীদের নামে ‘ফ্যামিলি কার্ড’ চালুর সরকারি উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ ও সাহসী পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়।

এছাড়া নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, পরিচর্যা অর্থনীতিতে বিনিয়োগ, জেন্ডার রেসপনসিভ বাজেটিং, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীবান্ধব পদক্ষেপ জোরদারের বিষয়েও মতবিনিময় হয়।

বৈঠকে অংশগ্রহণকারীরা নারীর অধিকার ও সমতা প্রতিষ্ঠায় সুশীল সমাজ এবং দেশের সক্রিয় নারী আন্দোলনের সঙ্গে অংশীদারিত্ব আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD