শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: প্রস্তুতি শেষ করার নির্দেশ বিমানমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে রাষ্ট্রদূত সঞ্চিতা হক সম্পাদকীয় :পাহাড় থেকে সাগর, মানবপাচারকারীদের দৌরাত্ম্য ও রাষ্ট্রের চরম ব্যর্থতা আগামী সপ্তাহে চীনে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং সামরিকবাদ পুনরুজ্জীবিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে মাও নিংয়ের বৈশ্বিক ঐক্যের ডাক 

নাউরু ও চীনের লক্ষ্য অভিন্ন সেতুবন্ধন গড়ে তোলা : সিজিটিএন-এর সাক্ষাৎকারে আদেয়াং

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: শনিবার, ১২ জুলাই, ২০২৫

সম্প্রতি নাউরুর প্রেসিডেন্ট ডেভিড রানিবক আদেয়াং চীনের কুয়াংতুং প্রদেশে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র সিজিটিএন-কে এক একান্ত সাক্ষাৎকার দেন।

সাক্ষাৎকারে আদেয়াং বলেন, এখানে আমার পূর্বপুরুষরা কোন পরিস্থিতিতে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের দেশগুলোতে এসেছিলেন, তা আমি এখানে এসে জানতে পেরেছি। তিনি বলেন, ছিকান থানার চংকু গ্রামে তাঁর মাতামহ সিথু নুয়ান বাও থাকতেন। গ্রামের একটি বড় বটগাছের নিচে প্রেসিডেন্ট আদেয়াং মৌসুমি ফল খান এবং গ্রামবাসীদের সাথে আড্ডা দেন।

আদেয়াং সাংবাদিককে বলেন, গত বছর যখন নাউরু ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরায় শুরু হয়, তখন আমি ও প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ে এক সাক্ষাতে মিলিত হই। সেই সময়, আমি তাঁকে আমাকে চীনে শিকড় খুঁজে পেতে সাহায্য করার অনুরোধ জানাই। প্রেসিডেন্ট সি’র সাহায্য ও সমর্থনেই আমি এখানে আসতে পেরেছি।

তিনি বলেন, এখানে আমি দয়ালু মানুষ ও সুন্দর গ্রামাঞ্চল দেখেছি। এখানকার মানুষ কঠোর পরিশ্রম করে এবং এই ভূমি ও তাঁদের দেশকে ভালোবাসে। আমি মনে করি, নাউরু ও চীনের নেতা হিসেবে, প্রেসিডেন্ট সি ও আমার লক্ষ্য হলো সেতুবন্ধন গড়ে তোলা, আমাদের দুই সরকার ও জনগণকে আরও কাছাকাছি আনা, এবং একটি অভিন্ন ভবিষ্যত গড়ে তোলা। এটিই প্রেসিডেন্ট সি কর্তৃক প্রস্তাবিত মানবজাতির অভিন্ন কল্যাণের সমাজ গড়ে তোলার ধারণা। গত বছর আমি ও প্রেসিডেন্ট সি সাক্ষাতে দু’দেশের সম্পর্কের প্রাথমিক সাফল্য অর্জনের বিষয় নিয়ে আলোচনা করেছি।

চীনা সরকার কর্তৃক সহায়তাপ্রাপ্ত নাউরু স্পোর্টস সেন্টার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান কিছুদিন আগে অনুষ্ঠিত হয়। এই প্রকল্পটি নাউরুর ক্রীড়ার মান সম্পূর্ণরূপে বদলে দেবে। একই সাথে চীন আমাদের নতুন বন্দর ও ফটোভোলটাইক বিদ্যুত উৎপাদন প্রকল্প তৈরিতেও সহায়তা করছে, যা নবায়নযোগ্য শক্তির ৫০ শতাংশ অর্জন করবে। আমরা ঠিক সিদ্ধান্ত নিয়েছি যে, চীনের সাথে কূটনৈতিক পুনরুদ্ধার করেছি। আমরা ‘এক-চীননীতি’-তে অবিচল থাকবো।

সূত্র : ছাই-আলিম-ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD