শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

নয় মাসেই পদচ্যুত, ফ্রান্সে ফের রাজনৈতিক অস্থিরতা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু আস্থা ভোটে হেরে পদ হারিয়েছেন। সোমবার ফরাসি জাতীয় সংসদে অনুষ্ঠিত ভোটে ৩৬৪ জন সদস্য তার বিরুদ্ধে ভোট দেন, বিপক্ষে ভোট পড়ে ১৯৪। এছাড়া ২৫ জন সংসদ সদস্য ভোটদানে বিরত থাকেন।

বাইরু নিজেই এই আস্থা ভোটের উদ্যোগ নেন। উদ্দেশ্য ছিল সরকারের জাতীয় ঋণ নিয়ন্ত্রণ পরিকল্পনার প্রতি সংসদের সমর্থন আদায় করা। কিন্তু প্রত্যাশার বিপরীতে ভোটে ভরাডুবি ঘটে, এবং মাত্র ৯ মাস দায়িত্ব পালনের পরই তাকে সরে দাঁড়াতে হলো।

ভোটের আগে বক্তব্যে বাইরু সতর্ক করেছিলেন, ক্রমবর্ধমান ব্যয় ও ঋণের বোঝা দেশকে অস্থিতিশীল করে তুলছে। তার ভাষায়, “এই ঋণ ফ্রান্সের অস্তিত্বের জন্যই হুমকি হয়ে দাঁড়িয়েছে।” তবে সেই সতর্কবার্তাও সংসদ সদস্যদের মন জয় করতে পারেনি।

বাইরুর বিদায়ে ফ্রান্স নতুন রাজনৈতিক সংকটে পড়ল। এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনকে দুই বছরেরও কম সময়ে পঞ্চম প্রধানমন্ত্রী নিয়োগ দিতে হচ্ছে। যা ফরাসি রাজনীতিতে অস্থিরতার নতুন মাত্রা যোগ করেছে।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD