শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

নদীপথে ইতিহাস ও উন্নয়নের গল্প শুনলেন অতিথি ফার্স্ট লেডিরা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

চীনের ফার্স্ট লেডি ফেং লি ইউয়ান ১লা সেপ্টেম্বর (সোমবার), বিকেলে ২০২৫ এসসিও শীর্ষ-সম্মেলনে যোগকানকারী বিদেশি নেতাদের স্ত্রীদের সঙ্গে থিয়েনচিনে হাইহ্য নদী ভ্রমণ করেছেন।

নদীর বন্দরে চীনের শিশুরা ‘আমি থিয়েনচিনে তোমার জন্য অপেক্ষা করছি’-এ গান গেয়ে, এবং বিদেশি পতাকা উড়িয়ে অতিথিদের স্বাগত জানায়। ফেং লিইউয়ান অতিথিদের উষ্ণ অভর্থনা জানান এবং তাদের সাথে গ্রুপ ছবি তোলেন।

ফেং লিইউয়ান বলেন, থিয়েনচিন ঐতিহ্য ও আধুনিকতার মিশ্রণের একটি শহর, হাইহ্য নদী থিয়েনচিনের উন্নয়ন এবং বৈচিত্র্যময় সংস্কৃতির একীকরণ ও বিনিময়ের সাক্ষী হয়েছে। তিনি আশা করেন সবাই একসাথে একটি আনন্দময় ও স্মরণীয় সময় কাটাতে পারবেন।

ফেং লি ইউয়ান ও অতিথিরা জাহাজে চড়ে থিয়েনচিনের ইতিহাস ও উন্নয়ন প্রক্রিয়ার গল্প শোনেন, একসঙ্গে নদীর দু’পাশের দৃশ্য উপভোগ করেন, চা এবং সানসিয়ান সংগীত উপভোগ করেন। অতিথিরা চীনের চমত্কার ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং চীনের আধুনিকীকরণে অর্জিত উল্লেখযোগ্য সাফল্যের প্রশংসা করেন।

উজবেকিস্তানের প্রেসিডেন্টের স্ত্রী সাইয়িদা মিরজিওয়েভা, মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট স্ত্রী বাওলারজেজেগ, আজারবাইজানের প্রেসিডেন্টের স্ত্রী মেহরিবান আরিফ জিজি আলিয়েভা, তুরস্কের প্রেসিডেন্টের স্ত্রী এমিন এরদোয়ান, আর্মেনিয়ার প্রেসিডেন্টের স্ত্রী আনা আকোপিয়ান, নেপালের প্রধানমন্ত্রীর স্ত্রী রাধিকা শাক্য, মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী হাসাবেলা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রী ওয়ান আজিজাহ, ইরানের প্রেসিডেন্টের কন্যা জাহরা মুস্তাফি খোমেনি প্রমুখ অতিথি এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

সূত্র: তুহিনা-হাশিম-স্বর্ণা,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD