শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

নতুন নির্দেশনায় এডি ব্যাংকের মাধ্যমে বিদেশে পাঠানো যাবে ভিসা ফি

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ভিসা ও কনস্যুলার ফি বিদেশে পাঠানোর ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন ব্যবস্থার ফলে স্থানীয় ভিসা প্রসেসিং এজেন্টরা অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের মাধ্যমে সংগৃহীত অর্থ সংশ্লিষ্ট বিদেশি দূতাবাস বা তাদের মনোনীত ব্যাংক হিসাবে পাঠানোর সুযোগ পাবে।

সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ বিষয়ে একটি সার্কুলার জারি করে। এতে বলা হয়েছে, ভিসা ফি সংগ্রহের ক্ষেত্রে দূতাবাস নির্ধারিত হার অনুসরণ করতে হবে এবং সংশ্লিষ্ট ইনভয়েস যথাযথভাবে সংরক্ষণ করতে হবে।

সার্কুলারে আরও বলা হয়েছে, প্রতিটি আবেদনকারীর কাছ থেকে আদায়কৃত অর্থের পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষণ বাধ্যতামূলক থাকবে। পাশাপাশি বিদেশে অর্থ প্রেরণের আগে প্রযোজ্য কর ও অন্যান্য আর্থিক দায় পরিশোধ করা হয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের মতে, এ উদ্যোগের ফলে ভিসা ও কনস্যুলার ফি আদায় ও স্থানান্তর প্রক্রিয়া আরও সহজ হবে। একই সঙ্গে আর্থিক লেনদেনে শৃঙ্খলা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা বৃদ্ধি পাবে।

ব্যাংক সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নির্দেশনা কার্যকর হলে ভিসা প্রসেসিং কার্যক্রমে গতি আসবে এবং বিদেশি দূতাবাসগুলোর সঙ্গে আর্থিক লেনদেন আরও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

সূত্র: বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD