শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

দ্য হেগে অভিবাসনবিরোধী বিক্ষোভে সংঘর্ষ, আটক ৩০

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

নেদারল্যান্ডসের দ্য হেগ শহর অভিবাসনবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। শনিবার সেখানে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে।

বিক্ষোভকারীরা পুলিশের দিকে পাথর ছুড়ে মারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারগ্যাস ও পানিকামান ব্যবহার করে পুলিশ। ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হন এবং অন্তত ৩০ জনকে আটক করা হয়।

ডাচ সংবাদ সংস্থা এএনপি জানায়, প্রায় দেড় হাজার মানুষ শহরের একটি মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

ঘটনা সম্পর্কে প্রধানমন্ত্রী ডিক স্কোফ বলেন, “এ ধরনের নির্লজ্জ সহিংসতা একেবারেই অগ্রহণযোগ্য।”

ডানপন্থি নেতা গির্ট উইল্ডার্স, যিনি সাম্প্রতিক নির্বাচনে জয়ী হয়েছেন এবং আসন্ন নির্বাচনের জরিপেও এগিয়ে আছেন, বিক্ষোভে না গেলেও সহিংসতার তীব্র নিন্দা করেছেন। তিনি একে “পুরোপুরি অগ্রহণযোগ্য” ও “মূর্খদের কাজ” বলে মন্তব্য করেন।

সূত্র: বিবিসি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD