শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ’ অনুমোদিত কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা: দুই কিশোর পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

দুর্যোগ পূর্বাভাসে কার্যকর প্রযুক্তি, বাড়ছে বৈশ্বিক নির্ভরতা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

বেইজিংয়ে ২৬ ডিসেম্বর আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান জানান, ২০২৫ সালে ‘চীনা উদ্ভাবন’ বিশ্বজুড়ে একটি বহুল আলোচিত শব্দ বা ‘হট ওয়ার্ড’-এ পরিণত হয়েছে।

তিনি জানান, চলতি বছরে বৈশ্বিক উদ্ভাবন সূচকে চীনের অবস্থান প্রথম দশটি দেশের মধ্যে রয়েছে। এই উদ্ভাবনী শক্তি চীনের অর্থনীতির স্থিতিশীল প্রবৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি বিশ্ব অর্থনীতির পুনরুত্থানে সহায়তা করছে এবং বিভিন্ন দেশের জনগণের কল্যাণ বয়ে আনছে।

মুখপাত্র আরও বলেন, চীনের উচ্চগতির রেলপথ এবং স্মার্ট বন্দর নির্মাণের উন্নত প্রযুক্তি ও পদ্ধতি অন্যান্য দেশের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চীনের নিজস্ব ‘পেইতৌ সিস্টেম’ বর্তমান বিশ্বের ১৪০টিরও বেশি দেশ ও অঞ্চলকে সেবা দিচ্ছে, যা দুর্যোগ পূর্বাভাসসহ নানা খাতে কার্যকর অবদান রাখছে।

এ ছাড়া, চীন ও ব্রাজিলের যৌথ উদ্যোগে নির্মিত প্রযুক্তিগত উদ্ভাবন কেন্দ্রের মাধ্যমে দুর্গম অঞ্চলেও এখন পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহার করা সম্ভব হচ্ছে। চীন বর্তমানে মঙ্গোলিয়া ও সৌদি আরবসহ বিভিন্ন দেশের সাথে মরুভূমি নিয়ন্ত্রণ প্রযুক্তি বিনিময় করছে। পাশাপাশি, চীনের ‘স্মার্ট কৃষি’ প্রযুক্তি মিশরকে পানিসম্পদ সংকট মোকাবিলা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিশেষভাবে সহায়তা করছে।

সূত্র : সিএমজি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD