শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

দুর্নীতির অভিযোগে ফিলিপাইনে বিক্ষোভ, রাস্তায় নেমে আসল লাখো মানুষ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

ফিলিপাইনে ব্যাপক দুর্নীতির অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছে সাধারণ মানুষ। ভুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে করদাতাদের বিলিয়ন ডলার লুটের অভিযোগে রোববার দেশজুড়ে আন্দোলনে অংশ নেয় হাজার হাজার মানুষ। সরকারি কর্মকর্তা ও সংসদ সদস্যরা বিপুল অঙ্কের ঘুষ নিয়েছেন—এমন অভিযোগে বহু গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন আটকে গেছে।

প্রতিবাদে রোববার রাজধানী ম্যানিলা ছাড়াও বিভিন্ন শহরে নেমে আসে নাগরিক সমাজ। ছাত্র সংগঠন, চার্চভিত্তিক প্রতিষ্ঠান, সেলিব্রিটি এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাধারণ মানুষ এতে যোগ দেন। শুধু ম্যানিলার একটি পার্কেই প্রায় ৫০ হাজার মানুষ জড়ো হয়, পরে রাজধানীর এডিএসএ সড়কেও বিক্ষোভকারীরা অবস্থান নেন।

যদিও আন্দোলনটি অধিকাংশ ক্ষেত্রে শান্তিপূর্ণ ছিল, তবুও দুটি ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের তথ্যমতে, ৭২ জনকে আটক করা হয়েছে, যার মধ্যে ২০ জন অপ্রাপ্তবয়স্ক। সংঘর্ষে কমপক্ষে ৩৯ জন পুলিশ আহত হন এবং একটি ট্রেলার, যা ব্যারিকেড হিসেবে ব্যবহার হচ্ছিল, তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আটক ব্যক্তিরা প্রকৃত বিক্ষোভকারী নাকি উসকানিদাতা—সে বিষয়ে পুলিশ নিশ্চিত হতে পারেনি।

পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস জানিয়েছে, জলবায়ু-সম্পর্কিত প্রকল্প থেকে শুধু ২০২৩ সালেই ১৩ বিলিয়ন পাউন্ডের বেশি অর্থ সরিয়ে নেওয়া হয়েছে। জুলাই মাসে মৌসুমি বৃষ্টি ও ঝড় দেশটিকে প্লাবিত করার পর প্রথম এসব দুর্নীতির অভিযোগ সামনে আসে। উল্লেখ্য, ফিলিপাইন প্রতিবছর প্রায় ২০টি ঘূর্ণিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়, যা দেশটিকে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাষ্ট্রগুলোর একটি করে তুলেছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত দুই বছরে দুর্নীতির কারণে অর্থনীতির ক্ষতি দাঁড়িয়েছে প্রায় ১.৪৮ বিলিয়ন পাউন্ডের সমপরিমাণ অর্থে।

সূত্র: গার্ডিয়ান।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD