শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

দিল্লি দখলের ডাক শহিদ মঞ্চ থেকে: হুঁশিয়ারি মমতার

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

‘আপনাদের জেলে ভরে দেবে, সেই দিন আর বেশি দূরে নয়’—কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র কটাক্ষ ও চরম হুঁশিয়ারি উচ্চারণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, কেন্দ্রের ‘অবিচার’ ও ‘বদলার রাজনীতি’ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে।

শহিদ দিবসের মঞ্চ থেকে দলীয় কর্মীদের উদ্দেশে তাঁর সাফ বার্তা, “দিল্লিকে উৎখাত করার ভিত্তিপ্রস্তর আজ বাংলায় স্থাপন করা হলো। যতদিন না বিজেপিকে রাজনৈতিকভাবে পরাস্ত করতে পারছি, ততদিন এই লড়াই থামবে না।”

নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্ত নিয়েও তীব্র সমালোচনা করেন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, “বিহারে প্রায় ৪০ লাখ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বাংলাতেও একই পরিকল্পনা চলছে। যদি তাই হয়, তাহলে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করা হবে—সারা রাজ্যে ঘেরাও কর্মসূচি হবে, এমনকি প্রয়োজনে আন্দোলন পৌঁছাবে দিল্লিতেও।”

২০২৬ সালের বিধানসভা নির্বাচন ঘিরে দলীয় সমর্থকদের প্রস্তুতি নিতে আহ্বান জানিয়ে মমতা বলেন, “আগামী নির্বাচনে আমাদের আরও বেশি আসন নিয়ে জিততে হবে। এরপর আমাদের মূল লক্ষ্য হবে দিল্লির মসনদ। বিজেপিকে দিল্লি থেকে হটাতেই হবে।”

দু’দিন আগেই দুর্গাপুরে জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যে ‘পরিবর্তনের’ ডাক দিয়েছিলেন। তার জবাবে মমতার কটাক্ষ, “বাংলা বদলেছে বহু আগেই। এখন দরকার দিল্লিতে পরিবর্তন আনা। সেই লক্ষ্যে আজ আমরা বাংলায় ভিত্তিপ্রস্তর স্থাপন করলাম।”

অনুপ্রবেশ ইস্যু ও ধর্মীয় বিভাজনের রাজনীতি নিয়েও এদিন বিজেপিকে একহাত নেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, “মানুষকে হিন্দু-মুসলমানে ভাগ করে নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধি করতে চাইছে বিজেপি। কিন্তু বাংলা বিভাজনের রাজনীতি মানে না। বাংলায় সব ধর্মের মানুষ মিলেমিশে থাকে—এই ঐক্য কেউ ভাঙতে পারবে না।”

সূত্র: নিউজ১৮, টিভি৯ বাংলা, আনন্দবাজার।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD