শিরোনাম :
ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী ফেনীতে ২ কোটি ১৩ লক্ষাধিক টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি ধানমন্ডি লেককে কোনোভাবেই বাণিজ্যিক এলাকা হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত; উদ্ধার সহায়তা করছে বিজিবি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ আইন মানলে পরিবর্তন হবে দেশ: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হরমুজ অচল, আরব অর্থনীতিতে ধসের শঙ্কা: জাতিসংঘের সতর্কবার্তা মার্কিন-ইরান উত্তেজনায় ন্যাটোতে ফাটল, জোট পুনর্বিবেচনার হুঁশিয়ারি ওয়াশিংটনের বৈশ্বিক ডেটা ব্যবস্থাপনায় নতুন প্ল্যাটফর্ম ডব্লিউডিও জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধা রাখার তাগিদ বেইজিংয়ের

দাপট মৌলবাদীদের, আতঙ্কে সংখ্যালঘু ও মহিলারা, আজ বাংলাদেশের ‘ভাওতাবাজির’ নির্বাচন

প্রিয়জিৎ দেবসরকার:
  • প্রকাশের সময়: বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

প্রধান রাজনৈতিক শক্তি আওয়ামি লিগকে বাদ দিয়েই বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ সাধারণ নির্বাচন ও সংবিধান সংশোধনের গণভোট। আওয়ামি লিগ এই নির্বাচনকে ‘ভাওতাবাজির’ নির্বাচন বলে বর্ণনা করে প্রত্যাখান করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের আমলে অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থার মধ্যে নির্বাচন হচ্ছে। মূল লড়াই জামায়াতে ইসলামের সঙ্গে বিএনপির। জামায়াত নির্বাচনে জিততে ব্যাপক অর্থ ও অস্ত্রের ব্যবহার করছে বলে অভিযোগ। এমনকী, ভোট প্রচারের নামে বাড়ি বাড়ি গিয়ে নারী ধর্ষণেরও অভিযোগ উঠেছে জামায়াতের বিরুদ্ধে। বুধবারই প্রচুর টাকা নিয়ে হাতেনাতে ধরা পড়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন। বাংলাদেশের সৈয়দপুর বিমানবন্দরে তাঁর কাছ থেকে ৭৪ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে হাবিবুর রহমান হেলালী নামে এক জামায়াত নেতাকে আটক করে স্থানীয় লোকজন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন। এছাড়াও সোনালি ব্যাঙ্কের নাটোর শাখা থেকে ইসলামি ব্যাঙ্কের নাটোর শাখায় চার কোটি টাকা লেনদেন ধরে ফেলেছেন বিএনপি নেতারা। তাঁদের অভিযোগ, অবৈধ অর্থ লেনদেনের মাধ্যমে ভোট কিনতে চাইছে জামায়াত। এছাড়াও টাঙ্গাইলের ভূঞাপুরে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে গিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে দলটির বিরুদ্ধে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় চারজনকে অভিযুক্ত করে ভুক্তভোগীর স্বামী টাঙ্গাইল যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভোটের সময় যতো এগিয়ে আসছে ততোই বাড়ছে জামায়াতের বিরুদ্ধে অভিযোগ।

আগামীকাল, বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় সংসদের ২৯৯টি আসনে সাধারণ নির্বাচন। একই সঙ্গে হবে সংবিধান সংশোধনের গণভোট। মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯ জন। নির্বাচনে অংশ নিচ্ছে ৫০টি রাজনৈতিক দল। ২৯৯টি আসনে ৮১ জন নারী-সহ প্রার্থী রয়েছেন ২ হাজার ২৮ জন। বাংলাদেশ সময় সকাল সাতটা ত্রিশ মিনিট থেকে বিকাল চারটা ত্রিশ মিনিট পর্যন্ত চলবে ভোটগ্রহণ। বুধবার বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন দাবি করেন, সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সব প্রস্তুতি শেষ করেছে। তাঁর দেওয়া পরিসংখ্যান ‘১৬০ জন আন্তর্জাতিক সাংবাদিক এসেছেন। ৪৫ হাজার দেশের পর্যবেক্ষক আছেন। জাতীয় আন্তর্জাতিক পর্যবেক্ষক নিবিড়ভাবে এই নির্বাচন পর্যবেক্ষণ করবেন।’ ১০ লক্ষের কাছাকাছি নিরাপত্তা রক্ষী নামানো হয়েছে নির্বাচনে। তবে মৌলবাদী ও সন্ত্রাসীদের রমরমায় উদ্বিগ্ন আন্তর্জাতিকমহল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তরফে ভোটের দিন নিরাপত্তা যথাযথ রাখার জন্য ইউনূসকে পরামর্শ দেওয়া হয়েছে। রাষ্ট্রসংঘের তরফে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
অনির্বাচিত অন্তর্বর্তী সরকারের এই প্রস্তুতির বিপরীতে আওয়ামি লিগ ভোট বয়কটের প্রচার চালাচ্ছে। শেখ হাসিনার মতে, নৌকা (আওয়ামি লিগের প্রতীক) বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতেই পারে না। নির্বাচনকে অবৈধ ও অগ্রহণযোগ্য বলে খারিজ করে দেন তিনি। ভোটের বিরোধিতা করে আওয়ামি লিগ ও তাঁদের শাখা সংগঠন বাংলাদেশেও প্রচার চালাচ্ছে। এদিনও শরীয়তপুরে ছাত্রলীগ ‘ভোট দিতেই যাব না’ স্লোগান দিয়ে মিছিল করে ফেসবুকে নিজেদের অস্তিত্ব জানান দেয়। নির্বাচনের আগে ব্যাপক হিংসার আশ্রয় নিচ্ছে জামায়াত। অভিযোগ মঙ্গলবার রাতে পটুয়াখালী–১ ও বুধবার সকালে পটুয়াখালী–৩ আসনে ভোটকেন্দ্রে আগুন ও নির্বাচনী কার্যালয় ভাঙচুর চালিয়েছে তাঁদের সমর্থকরা। নীলফামারীতে জামায়াত এর নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের বাড়িতে ভোট চাইতে গিয়ে প্রত্যাখাত হলে তাঁরা সংখ্যালঘুদের বাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আবার ফেনি জেলার দাগনভূইঞা থানায় এক জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর ব্যালট পেপার। বগুড়া জেলার নন্দীগ্রামের থালতা-মাঝগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানা ওরফে মজিদের চোখ উপরে নিয়েছে জামায়াত সমর্থকরা। এই দৃশ্য দেখে মজিদের মা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান। আবার রাজশাহী -১ গোদাগাড়ী থানা গোগ্রাম ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ড আলিপুর গ্রামে একটি মন্দিরের কাছে জামায়াতের লোকজন মঙ্গলবার রাত ১২টা ২০ মিনিটে টাকা দিয়ে ভোট কিনতে এসে জনগণের হাতে ধরা পড়েন। রংপুরে জাতীয় পার্টি এবং পঞ্চগড়ে বিএনপির কর্মীসমর্থকরাও জামায়াতের হাতে আক্রান্ত হন। গোটা দেশেই সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে জামায়াত। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন সবই অপপ্রচার। অন্যদিকে, বিএনপি সভাপতি তারেক রহমান জানিয়েছেন, সন্ত্রাস উপেক্ষা মানুষ বিএনপিকেই ভোট দেবেন। নির্বাচন কমিশন সূত্রে খবর, শুক্রবার সকালেই প্রকাশিত হবে ভোটের ফল।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD