শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় তিন শিশুসহ পাঁচজন নিহত

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

দক্ষিণ লেবাননের বিনতে জবেইল শহরে ইসরায়েলের চালানো ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন পাঁচজন, যার মধ্যে তিনজন শিশু। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ ঘটনায় আরও অন্তত দুইজন আহত হয়েছেন। নভেম্বরে মার্কিন মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরায়েলের এ ধরনের আক্রমণ অব্যাহত রয়েছে।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে সোমবার (২২ সেপ্টেম্বর) উল্লেখ করা হয়, নিহত শিশুদের নাম সেলিন, হাদি ও আসিল। লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি জানিয়েছেন, তাদের বাবা যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন এবং হামলায় শিশুদের মা আহত হয়েছেন।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে, রবিবারের এই হামলায় একটি মোটরসাইকেল ও একটি গাড়িকে লক্ষ্যবস্তু করা হয়। এতে আরও দুইজন আহত হন।

ইসরায়েলি সেনারা দাবি করেছে, ড্রোন হামলায় হিজবুল্লাহর একজন সদস্যকে হত্যা করা হয়েছে। তবে একই সঙ্গে তারা স্বীকার করেছে যে, বেসামরিক লোকজনও প্রাণ হারিয়েছে।

ইতিপূর্বে ইসরায়েল প্রায়ই দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়ে এসেছে। তেলআবিবের দাবি, ইরান-সমর্থিত এ সংগঠন যাতে পুনরায় সামরিক শক্তি সঞ্চয় করতে না পারে, সেজন্যই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। গত যুদ্ধেই হিজবুল্লাহর শীর্ষ নেতৃত্বের বেশিরভাগ নিহত হয়েছিল, যার মধ্যে দীর্ঘদিনের প্রধান হাসান নাসরাল্লাহও ছিলেন।

সূত্র: আল জাজিরা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD