শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

দক্ষিণ চীন সাগরে মার্কিন সামরিক উপস্থিতির কড়া সমালোচনা

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং গত ১১ই আগস্ট (সোমবার), জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক উচ্চ-পর্যায়ের উন্মুক্ত বিতর্কে পানামা খাল ইস্যুতে চীনের বিরুদ্ধে মার্কিন অযৌক্তিক অভিযোগ খণ্ডন করেছেন।

ফু ছোং বলেন, মার্কিন প্রতিনিধিদল সম্প্রতি বিভিন্ন বিষয়ে নিরাপত্তা পরিষদে চীনের বিরুদ্ধে অসংখ্য অযৌক্তিক অভিযোগ এবং অপবাদ দিয়েছে, যার দৃঢ় বিরোধিতা করে চীন। চীন সর্বদা খালের ওপর পানামার সার্বভৌমত্বকে সম্মান করে এবং পানামা খালের স্থায়ীভাবে নিরপেক্ষ আন্তর্জাতিক জলপথের মর্যাদাকে স্বীকৃতি দেয়। যুক্তরাষ্ট্র পানামা খালের ওপর নিয়ন্ত্রণের অজুহাত তৈরি করার জন্য চীনের ওপর মিথ্যা এবং ভিত্তিহীন আক্রমণ চালিয়েছে। চীন অর্থনৈতিক জবরদস্তি ও হুমকির দৃঢ়ভাবে বিরোধিতা করে এবং যুক্তরাষ্ট্রকে তার বানোয়াট গুজব ছড়ানো এবং ঝামেলা উসকে দেওয়া বন্ধ করার আহ্বান জানায়।

ফু ছোং উল্লেখ করে বলেন, দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রই সবচেয়ে বড় সমস্যা সৃষ্টিকারী। যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে স্থলভিত্তিক মধ্যম-পাল্লার ক্ষেপণাস্ত্রসহ আক্রমণাত্মক অস্ত্র মোতায়েন করেছে এবং সেখানে সামরিক নজরদারি ও মহড়া পরিচালনার জন্য প্রায়শই বৃহৎ আকারের জাহাজ ও বিমান প্রেরণ করে। অন্যান্য দেশের দোরগোড়ায় সামরিক শক্তি প্রদর্শন এবং এই বেপরোয়া আচরণ দক্ষিণ চীন সাগরকে অস্থিতিশীল করা এবং নিজস্ব ভূ-রাজনৈতিক স্বার্থ পূরণের প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়।
ফু ছোং বলেন, যুক্তরাষ্ট্রের আধিপত্য, শীতল যুদ্ধের মানসিকতা এবং একতরফা পদক্ষেপ বিশ্বব্যাপী সামুদ্রিক নিরাপত্তার ঝুঁকি দ্রুত বৃদ্ধি করছে। চীন যুক্তরাষ্ট্রকে একটি প্রধান দেশ হিসেবে নিজের দায়িত্ব নিয়ে গভীরভাবে ভেবে দেখার তাগিদ দিয়েছে।
সূত্র :রুবি-তৌহিদ-সুবর্ণা, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD