শিরোনাম :
প্রধানমন্ত্রীর বিদেশ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে: মির্জা ফখরুল বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন গতি, অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব বাংলাদেশিদের জন্য আবারও খুলছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা, বদলেছে আবেদন পদ্ধতি তরুণ শিল্পীদের সৃজনশীলতা মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস স্মরণ করায়: প্রতিমন্ত্রী মীর হেলাল গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ, দায়ীদের বিচার হবে: মির্জা ফখরুল দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী জার্মানিকে হারিয়ে ইতিহাস, ইকুয়েডরে শুক্রবার জাতীয় ছুটি ঘোষণা ইরানের পারমাণবিক কর্মসূচিতে ‘কঠোর যাচাইকরণ ব্যবস্থা’ চাইল আইএইএ হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজের ওপর টোল বসাতে চায় ইরান, বছরে ৪০ বিলিয়ন ডলারের লক্ষ্য হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৭০২

দক্ষিণ চীন সাগরে আচরণবিধি প্রণয়ন বিভিন্ন দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য সহায়ক: চীনা মুখপাত্র

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ মে, ২০২৬

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন ১১ মে, (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে দক্ষিণ চীন সাগরে আচরণবিধি প্রণয়ন সম্পর্কে সাংবাদিকের সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দিয়েছেন।

কুও চিয়া খুন বলেন যে, দক্ষিণ চীন সাগরে আচরণবিধি প্রণয়ন হলো ‘দক্ষিণ চীন সাগরে বিভিন্ন পক্ষের আচরণ বিধি’ বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এটি চীন ও আসিয়ান দেশগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ঐকমত্যও বটে। এটি সব পক্ষকে মতপার্থক্য আরও ভালোভাবে সামলাতে, সহযোগিতা বাড়াতে এবং দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করবে।

বর্তমানে, চীন আচরণবিধির খসড়া নিয়ে আসিয়ান দেশগুলোর সাথে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছে। চীন আশা করে যে, সব পক্ষ তাদের নিজ নিজ লক্ষ্যে অবিচল থাকবে, ঐকমত্যের উপর মনোযোগ দেবে, হস্তক্ষেপ পরিহার করবে এবং যত দ্রুত সম্ভব আচরণবিধির বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করবে।

সূত্র: আনন্দী,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD