শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলনে অংশ না নেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনকে “লজ্জাজনক” আখ্যা দিয়ে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কোনো মার্কিন সরকারি কর্মকর্তা এবারের সম্মেলনে যোগ দেবেন না।

শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, দক্ষিণ আফ্রিকায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে, যা মার্কিন মূল্যবোধের পরিপন্থী। এই কারণেই দেশটি জি-২০ সম্মেলনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ট্রাম্প অভিযোগ করেন, দক্ষিণ আফ্রিকায় ডাচ, ফরাসি ও জার্মান বংশোদ্ভূত অভিবাসীদের উত্তরসূরি ‘আফ্রিকানাররা’ হত্যার শিকার হচ্ছেন, তাদের জমি ও খামার অবৈধভাবে দখল করা হচ্ছে। একই সঙ্গে তিনি দাবি করেন, দেশটির কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীও বর্ণের কারণে নিপীড়নের শিকার হচ্ছেন।

তবে দক্ষিণ আফ্রিকার সরকার এসব অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো ট্রাম্পের মন্তব্যের বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

ট্রাম্প বলেন, “যতদিন পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় এই মানবাধিকার লঙ্ঘন চলবে, ততদিন পর্যন্ত কোনো মার্কিন কর্মকর্তা সেখানে অনুষ্ঠিত এ ধরনের আন্তর্জাতিক সভায় অংশ নেবেন না।”

এদিকে, দক্ষিণ আফ্রিকার কাছ থেকে আগামী বছরের জন্য জি-২০ সভাপতিত্বের দায়িত্ব নিচ্ছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প জানিয়েছেন, ২০২৬ সালে মিয়ামিতে জি-২০ সম্মেলন আয়োজনের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

উল্লেখ্য, জি-২০ (G-20) হলো বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক শক্তিগুলোর বার্ষিক শীর্ষ বৈঠক, যেখানে বৈশ্বিক অর্থনীতি, উন্নয়ন ও ভূরাজনীতি বিষয়ক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সদস্য দেশগুলোর মধ্যে পালাক্রমে প্রতিবছর এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD