শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

দক্ষিণের কণ্ঠস্বর আরও শক্তিশালী করছে বৈশ্বিক প্রশাসন উদ্যোগ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

সম্প্রতি, আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে যে, ‘বৈশ্বিক প্রশাসন উদ্যোগ’ একটি আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিগ ডেটা বিশ্লেষণ অনুসারে, পয়লা সেপ্টেম্বর শাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) থিয়েনচিন শীর্ষসম্মেলনে, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং এই উদ্যোগটি উত্থাপন করার পরই, বিশ্বব্যাপী এই টার্মটির অনুসন্ধান শীর্ষে পৌঁছে এবং তার পর থেকে এটি মানুষের উচ্চ মনোযোগ ধরে রেখেছে।

বৈশ্বিক প্রশাসন উদ্যোগ অনুসারে, আকার, শক্তি, দারিদ্র্য বা সম্পদ নির্বিশেষে, সকল দেশের আন্তর্জাতিক বিষয়ে সমানভাবে অংশগ্রহণের অধিকার রয়েছে। বিশ্লেষকরা উল্লেখ করছেন, বৈশ্বিক প্রশাসন উদ্যোগটি বর্তমানের ক্রমবর্ধমান প্রশাসন ঘাটতির গুরুতর চ্যালেঞ্জকে সরাসরি মোকাবিলা করে এবং ব্যাপক ও পদ্ধতিগত সমাধানের প্রস্তাব দেয়। এটি অত্যন্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ এবং আজকের বিশ্বের জরুরি চাহিদা পূরণ করে।

বৈশ্বিক প্রশাসন উদ্যোগে ‘সার্বভৌম সমতা সমুন্নত রাখা’, ‘আন্তর্জাতিক আইনের শাসন মেনে চলা’ এবং ‘বহুপাক্ষিকতা অনুশীলন’সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারণা অন্তর্ভুক্ত রয়েছে, যা বিশ্বব্যাপী দক্ষিণের কণ্ঠস্বরকে আরও বুলন্দ করবে।

রাশিয়ান একাডেমি অফ সায়েন্সেসের ইনস্টিটিউটের চীন ও আধুনিক এশিয়া গবেষণালয়ের বিশেষজ্ঞ একাতেরিনা জাকলিয়াজমিনস্কায়া বলেন, বৈশ্বিক প্রশাসন উদ্যোগ বেশিরভাগ দেশের আরও ন্যায়সঙ্গত বিশ্বব্যবস্থা গড়ে তোলার আকাঙ্ক্ষার প্রতি সাড়া দেয়, যা বিশ্বব্যাপী সাউথের কাছে এর আবেদনের কেন্দ্রবিন্দুতে। ইরানি গণমাধ্যমে প্রকাশিত একটি নিবন্ধে বলা হয়েছে, বিশ্বব্যাপী দক্ষিণের মানুষ আর দর্শক নয়, বরং ভবিষ্যত গঠনে সক্রিয় অংশগ্রহণকারী।

বস্তুত, বৈশ্বিক প্রশাসন উদ্যোগের লক্ষ্য হলো সকল দেশের মানুষের উন্নত জীবনের আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপান্তরিত করা এবং যৌথভাবে এমন একটি বিশ্ব গড়ে তোলা যেখানে সকলেই সমৃদ্ধি ও কল্যাণ উপভোগ করতে পারবে। এই মূল্যবোধ সকল দেশের জনগণের জন্য আত্মবিশ্বাস ও স্থিতিশীল প্রত্যাশা প্রদান করে এবং এটি ব্যাপক সমর্থন লাভ ও কার্যকরভাবে পরিচালিত হতে বাধ্য। সূত্র:ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD