শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

থাই স্কুলে রক্তক্ষয়ী হামলা,৬ জনকে হত্যার পর হামলাকারীর মৃত্যু

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

থাইল্যান্ডের ননথাবুরি প্রদেশের দেবসিরিন ননথাবুরি স্কুলে এক নবম শ্রেণির শিক্ষার্থীর গুলিতে তিন শিক্ষক ও তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। হামলার পর অভিযুক্ত শিক্ষার্থী নিজেও আত্মঘাতী হওয়ায় মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে সাত। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে ব্যাং ক্রুয়াই জেলার ওই স্কুলে এ হামলার ঘটনা ঘটে। জরুরি উদ্ধারকারী সংস্থা পো তেক টুং ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, বেগুনি রঙের শারীরিক শিক্ষার পোশাক পরা এক শিক্ষার্থী হঠাৎ করেই স্কুল প্রাঙ্গণে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিক্ষক-শিক্ষার্থীরা নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি শুরু করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, হামলার পর অভিযুক্ত শিক্ষার্থী স্কুলের তিনতলা একটি ভবনে আশ্রয় নেয়। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে নিজের গুলিতে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পুরো এলাকা নিয়ন্ত্রণে নিয়ে শিক্ষার্থী ও কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে দেয়। একই সঙ্গে উদ্ধার ও তদন্ত কার্যক্রমে বিঘ্ন এড়াতে ঘটনাস্থল থেকে দূরে থাকার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ সম্প্রচার না করার আহ্বান জানানো হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার উদ্দেশ্য, ব্যবহৃত অস্ত্রের উৎস এবং ঘটনার পেছনের সম্ভাব্য কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সূত্র: ব্যাংকক পোস্ট।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD