শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

তুরস্কের বালিকেশিরে ৬.১ মাত্রার ভূমিকম্পে নিহত ১, আহত ২৯

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: সোমবার, ১১ আগস্ট, ২০২৫
People remove the wreckage of a collapsed building following an earthquake in Sindirgi, northwest Turkey, Sunday, Aug. 10, 2025. (Bahadir Demirceviren/IHA via AP)

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের বালিকেশির প্রদেশে গত রোববার সন্ধ্যায় ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিনদিরগি শহর, যেখানে একজন ৮১ বছর বয়সী নারী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন।

ভূমিকম্পে এলাকায় অন্তত ১৬টি ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে অনেকেই দ্রুত চিকিৎসা পেয়েছেন, তবে হতাহতের সংখ্যা বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কম্পনটির গভীরতা প্রায় ১১ কিলোমিটার এবং এটি ইস্তানবুলসহ আশপাশের শহরগুলোতেও অনুভূত হয়।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং জরুরি উদ্ধার তৎপরতা ত্বরান্বিত করার নির্দেশ দিয়েছেন।

দেশের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক বিবৃতিতে ক্ষতিগ্রস্তদের দ্রুত আরোগ্যের কামনা জানান এবং উদ্ধারকাজ মনিটরিংয়ের বিষয়টি গুরুত্বসহকারে নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন। এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে তিনি দেশের জন্য নিরাপত্তা ও সুরক্ষার প্রার্থনা করেন।

তথ্যসূত্র: বিবিসি ও এপি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD