শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল: প্রস্তুতি শেষ করার নির্দেশ বিমানমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বে রাষ্ট্রদূত সঞ্চিতা হক সম্পাদকীয় :পাহাড় থেকে সাগর, মানবপাচারকারীদের দৌরাত্ম্য ও রাষ্ট্রের চরম ব্যর্থতা আগামী সপ্তাহে চীনে ঐতিহাসিক ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং সামরিকবাদ পুনরুজ্জীবিত করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে মাও নিংয়ের বৈশ্বিক ঐক্যের ডাক 

তাপপ্রবাহে ইউরোপে ১০ দিনে ২৩০০ জনের মৃত্যু

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫

সম্প্রতি ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহে মাত্র ১০ দিনেই অন্তত ২,৩০০ মানুষের মৃত্যু হয়েছে। এক নতুন গবেষণায় উঠে এসেছে, এদের মধ্যে প্রায় ১,৫০০ জনের মৃত্যু সরাসরি মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে ঘটেছে।

গবেষণাটি ১২টি ইউরোপীয় শহর নিয়ে পরিচালিত হয়, যেখানে বার্সেলোনা, মাদ্রিদ, লন্ডন, মিলানসহ ৩ কোটিরও বেশি মানুষ বসবাস করে। দেখা গেছে, এই শহরগুলোতে তাপপ্রবাহের তীব্রতা জলবায়ু পরিবর্তনের কারণে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।

২৩ জুন থেকে ২ জুলাই পর্যন্ত চলা তাপপ্রবাহে স্পেনের অনেক জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি হয়। ফ্রান্সে দেখা দেয় ভয়াবহ দাবানলও।

গবেষকরা জানান, জলবায়ু পরিবর্তন আবহাওয়াকে আরও বিপজ্জনক করে তুলছে। এমন ২-৪ ডিগ্রি বেশি তাপমাত্রাই বয়স্ক, অসুস্থ, শিশু, খোলা জায়গায় কাজ করা শ্রমিক ও গৃহহীনদের জন্য প্রাণঘাতী হয়ে উঠছে।

শহরাঞ্চলে তাপের প্রভাব আরও ভয়াবহ, কারণ পিচঢালা রাস্তা ও দালানকোঠা তাপ শোষণ করে রেখে দেয়। বেশিরভাগ মৃত্যুই ঘটে ঘরের ভিতরে বা হাসপাতালে, যা সরকারি পরিসংখ্যানে তৎক্ষণাৎ উঠে আসে না।

এদিকে, ইউরোপীয় ইউনিয়নের কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে, ২০২৫ সালের জুন ছিল পৃথিবীর ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গরমের মাস। বিশেষ করে পশ্চিম ইউরোপে ছিল রেকর্ড গরম।

বিশেষজ্ঞরা সতর্ক করছেন, জলবায়ু পরিবর্তনের কারণে তাপপ্রবাহ আরও ঘন ঘন এবং তীব্র হবে। শহরাঞ্চলে সুরক্ষামূলক অবকাঠামো তৈরি এবং মানুষকে সচেতন করার জন্য দ্রুত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন তারা।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD