শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

তাইওয়ানকে অস্ত্র বিক্রি বন্ধ করুক যুক্তরাষ্ট্র

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন ১৯ ডিসেম্বর সাংবাদিকদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে যত উন্নত অস্ত্রই বিক্রি করুক না কেন, তা চীনের পুনরেকীকরণ প্রক্রিয়াকে কোনোভাবেই বাধাগ্রস্ত করতে পারবে না।

সম্প্রতি তাইওয়ানের কাছে বিপুল পরিমাণ অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় মুখপাত্র বলেন, এই পদক্ষেপ চীনের অভ্যন্তরীণ বিষয়ে চরম হস্তক্ষেপ এবং দেশটির সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। এটি তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার পাশাপাশি ‘তাইওয়ান বিচ্ছিন্নতাবাদী’ গোষ্ঠীকে ভুল সংকেত পাঠিয়েছে। চীন এই ঘটনার তীব্র নিন্দা ও বিরোধিতা জানিয়ে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রকে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে।

মুখপাত্র জোর দিয়ে বলেন, চীনের মৌলিক স্বার্থে আঘাত করা যাবে না এবং তাইওয়ান সমস্যায় কোনো হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। তাইওয়ানকে সশস্ত্র করার যেকোনো পদক্ষেপের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ।

তিনি স্পষ্ট ভাষায় জানান, তাইওয়ানকে যে পরিমাণ সমরাস্ত্রই দেওয়া হোক না কেন, চীনের চূড়ান্ত একীকরণের ঐতিহাসিক ধারা রুখে দেওয়া সম্ভব নয়। দেশের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষায় চীন প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।
সূত্র : চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD