শিরোনাম :
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি ক্রয়ে প্রতিযোগিতা বাড়াতে ‘পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ’ অনুমোদিত কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যা: দুই কিশোর পাঠানো হলো শিশু উন্নয়ন কেন্দ্রে পরিবেশ, প্রাণী ও জনস্বাস্থ্যকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই: রোমে পরিবেশমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সাইবার নিরাপত্তায় সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চীনা ক্যালিগ্রাফির বিশেষ প্রদর্শনী

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

বাংলাদেশে চীনা সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও ঘনিষ্ঠভাবে তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে চীনা ক্যালিগ্রাফির বিশেষ এক প্রদর্শনী। বৃহস্পতিবার দুপুরে ‘ল্যান্টিং চাইনিজ ক্যালিগ্রাফি কালচার সেলুন ২০২৬’ শিরোনামে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে অনুষ্ঠিত হয় চীনা ক্যালিগ্রাফি সংস্কৃতির বিশেষ এই আয়োজন।

ঢাকাস্থ চীনা দূতাবাসের উদ্যোগে এতে সহ আয়োজক হিসেবে ছিলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এবং আধুনিক ভাষা ইনস্টিটিউট।

এই সাংস্কৃতিক সেলুনের মূল উদ্দেশ্য হলো চীনা ক্যালিগ্রাফির অনন্য শিল্পরূপ তুলে ধরা, যা চীনের একটি গুরুত্বপূর্ণ অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃত।

অনুষ্ঠানে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওফেং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক, বাংলাদেশি পরিচালকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশা ও ক্ষেত্রের অতিথিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আগতদের জন্য ছিলো ঐতিহ্যবাহী চীনা পোশাক হানফু পরিধানের সুযোগ। এছাড়াও দর্শনার্থীরা চীনা ক্যালিগ্রাফির নান্দনিকতা উপভোগের পাশাপাশি যৌথভাবে একটি দীর্ঘ ক্যালিগ্রাফি স্ক্রল তৈরিতেও অংশ নেন।

আয়োজকরা জানিয়েছেন, এই অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের অভিজ্ঞতার মাধ্যমে অংশগ্রহণকারীরা “মাই চাইনিজ স্টাইল” অনুভব করার সুযোগ পেয়েছেন।

অন্যদিকে দর্শনার্থীরা মনে করছেন, এ ধরনের সাংস্কৃতিক বিনিময়মূলক অনুষ্ঠান চীন ও বাংলাদেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক যোগাযোগ, পারস্পরিক বোঝাপড়া আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্র: সিএমজি,বাংলা।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD