শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

ডোনাল্ড ট্রাম্পের বৃটেন সফর

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্র-ব্রিটেন সম্পর্কের নতুন অধ্যায় শুরু হচ্ছে দ্বিতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রীয় সফরের মাধ্যমে। স্থানীয় সময় মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে ব্রিটেনে পা রাখেন এই মার্কিন প্রেসিডেন্ট। এই নজিরবিহীন সফরে ওয়াশিংটন ও লন্ডনের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ বিনিয়োগ চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। সফরটি দুই দেশের ‘বিশেষ সম্পর্ক’ আরও দৃঢ় করার কূটনৈতিক সুযোগ হিসেবে দেখছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।

ট্রাম্পের আগমন উপলক্ষে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং ব্রিটিশ অর্থমন্ত্রী র‍্যাচেল রিভস যৌথভাবে ‘ট্রান্সআটলান্টিক টাস্কফোর্স’ গঠনের ঘোষণা দিয়েছেন, যা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার একটি উদ্যোগ।

বুধবার উইন্ডসর ক্যাসেলে রাজা চার্লস আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা দেবেন। ঐতিহ্যবাহী রাজকীয় আয়োজনে শুরু হওয়া এই সফর প্রধানমন্ত্রী স্টারমারের জন্য সাম্প্রতিক রাজনৈতিক চাপ মোকাবিলায় এক ধরনের কৌশলগত সহায়তা হতে পারে।

সফরটি প্রেসিডেন্ট ট্রাম্পের জন্যও গুরুত্বপূর্ণ। মাত্র এক সপ্তাহ আগে তার ঘনিষ্ঠ সহযোগী ও রক্ষণশীল কর্মী চার্লি কার্কের হত্যাকাণ্ড তাকে গভীরভাবে আঘাত করেছে। অন্যদিকে, ব্রিটিশ রাজনীতিতে টালমাটাল পরিস্থিতির মধ্যে রয়েছেন কিয়ার স্টারমার। গত দুই সপ্তাহে তিনি প্রথমে তার উপ-প্রধানমন্ত্রী এবং পরে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসনকে বরখাস্ত করেন—জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে।

ব্রিটেনকে বিনিয়োগবান্ধব গন্তব্য হিসেবে তুলে ধরার লক্ষ্যে স্টারমার এই সফরকে কাজে লাগাতে চান। বিশেষ করে আর্থিক, প্রযুক্তি এবং জ্বালানি খাতে মার্কিন বিনিয়োগ আকৃষ্ট করতে চান তিনি, যা দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়ক হবে।

সফরে অংশ নিচ্ছেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং, ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যানসহ বিশ্বের শীর্ষস্থানীয় ব্যবসায়িক নেতারা। কয়েকশ’ কোটি ডলারের ব্যবসায়িক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।

মাইক্রোসফট ঘোষণা করেছে, তারা আগামী চার বছরে ব্রিটেনে ৩০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করবে। অপরদিকে, গুগল জানিয়েছে, তারা প্রায় ৫ বিলিয়ন পাউন্ড (প্রায় ৬.৮ বিলিয়ন ডলার) বিনিয়োগ করবে, যার একটি বড় অংশ লন্ডনের কাছে নতুন ডেটা সেন্টার নির্মাণে ব্যয় হবে।

স্টারমারের মুখপাত্র এই সফরকে ‘ঐতিহাসিক সুযোগ’ হিসেবে অভিহিত করেছেন, যা বৈশ্বিক স্থিতিশীলতা ও নিরাপত্তার এক গুরুত্বপূর্ণ সময়ে অনুষ্ঠিত হচ্ছে।

আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) স্টারমার তার কান্ট্রি রেসিডেন্স চেকার্স-এ ট্রাম্পকে আমন্ত্রণ জানাবেন। সাম্প্রতিক রাজনৈতিক সংকটের প্রভাব কাটিয়ে উঠে তিনি ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন বলেও জানা গেছে। সূত্র : রয়টার্স ও বিবিসি।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD