শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

ডব্লিউএইচএতে তাইওয়ানের অংশগ্রহণ ঠেকাতে চীনের সিদ্ধান্ত

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ১২ মে, ২০২৬

১১মে,(সোমবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন এক নিয়মিত সংবাদ সম্মেলন করেন। জনৈক সাংবাদিক প্রশ্ন করেন, “আগামী ১৮ মে ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশ শুরু হতে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত তাইওয়ান পক্ষ কোনো আমন্ত্রণপত্র পায়নি বলে জানা গেছে। এ বিষয়ে চীনের বক্তব্য কী?”

উত্তরে কুও চিয়া খুন বলেন, বিশ্বে কেবল একটিই চীন আছে এবং তাইওয়ান চীনের একটি অবিচ্ছেদ্য অংশ। গণপ্রজাতন্ত্রী চীন সরকার সমগ্র চীনের প্রতিনিধিত্বকারী একমাত্র বৈধ সরকার। তাইওয়ান অঞ্চলের আন্তর্জাতিক সংস্থা, বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কার্যক্রমে অংশগ্রহণের বিষয়ে চীনের অবস্থান ধারাবাহিক ও সুস্পষ্ট-আর তা হলো একচীন নীতি অনুসরণ করা।

তিনি আরও জানান, এক চীন নীতি বজায় রাখতে এবং জাতিসংঘ সাধারণ পরিষদ ও বিশ্ব স্বাস্থ্য সমাবেশের প্রাসঙ্গিক প্রস্তাবের মর্যাদা ও কর্তৃত্ব রক্ষার্থে, চীন এ বছর তাইওয়ান অঞ্চলকে বিশ্ব স্বাস্থ্য সমাবেশে অংশগ্রহণের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। একচীন নীতির পরিপন্থী কোনো পদক্ষেপ বা ‘তাইওয়ান কার্ড’ খেলার মাধ্যমে রাজনৈতিক অপতৎপরতা চালানোর যে কোনো চক্রান্ত ব্যর্থ হতে বাধ্য।

সূত্র:স্বর্ণা-তৌহিদ-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD