শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

ট্রাম্পের মনোনয়নে ট্যামি ব্রুস জাতিসংঘের উপপ্রতিনিধি হতে যাচ্ছেন

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: রবিবার, ১০ আগস্ট, ২০২৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্যামি ব্রুসকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপপ্রতিনিধি (অ্যাম্বাসেডর র‌্যাংক) হিসেবে মনোনীত করেছেন। সিনেটে অনুমোদন পেলে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ জানান, জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকে ব্রুস স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছেন এবং এ পদে প্রশংসনীয় কাজ করেছেন।

সরকারে যোগদানের আগে ট্যামি ব্রুস দুই দশকেরও বেশি সময় ফক্স নিউজে রক্ষণশীল ধারার বিশ্লেষক হিসেবে কাজ করেছেন। তিনি বেশ কয়েকটি বইয়ের লেখক এবং জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিনিধি হিসেবে মাইক ওয়াল্টজের মনোনয়নও এখনো সিনেট অনুমোদনের অপেক্ষায় রয়েছে। বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক উপপ্রতিনিধি ডরোথি শি।

সূত্র: ফক্স নিউজ, দ্য গার্ডিয়ান, সিবিএস নিউজ, বিবিসি

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD