শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

টোকিওতে এশিয়া গবেষণা সম্মেলনে উত্তপ্ত আলোচনা

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫

চীন সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াদেফুল, ৮ ডিসেম্বর সোমবার, বেইজিংয়ে, চীনা ভাইস প্রেসিডেন্ট হান চেংয়ের সঙ্গে এক সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাতে হান চেং বলেন, জার্মানিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর, দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ের যোগাযোগ ঘনিষ্ঠতর হয়েছে। চীন ও জার্মানি পরস্পরের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও বাণিজ্যিক অংশীদার; দু’দেশের সহযোগিতা পারস্পরিকভাবে লাভজনক।

তিনি বলেন, চীন জার্মানির সাথে দু’দেশের নেতাদের গুরুত্বপূর্ণ মতৈক্য বাস্তবায়ন করতে, যোগাযোগ জোরদার করতে, এবং দু’দেশের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক নতুন পর্যায়ে এগিয়ে নিতে ইচ্ছুক।
হান চেং আরও বলেন, তাইওয়ান ইস্যু চীনের কেন্দ্রীয় স্বার্থের সাথে সম্পর্কিত। আশা করা যায়, জার্মানি ‘এক-চীননীতি’-তে অবিচল থাকবে। জার্মানি হলো ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র মূল বড় দেশ। দেশটি চীন-ইইউ সম্পর্কের সুস্থ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে বেইজিং আশা করে।
এ সময় ওয়াদেফুল বলেন, নতুন জার্মান সরকার চীনের সাথে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্ব দেয় এবং ‘এক-চীননীতি’ অনুসরণ করে। তার দেশ চীনের সাথে উচ্চ পর্যায়ের যোগাযোগ জোরদার এবং সর্বাত্মক সহযোগিতা আরও গভীর করতে ইচ্ছুক।

তথ্য ও ছবি :চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD