শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের নতুন পথ খুঁজছে দাভোস ফোরাম

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

গত মঙ্গলবার থেকে চীনের লিয়াওনিং প্রদেশের তালিয়ান শহরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ১৭তম গ্রীষ্মকালীন দাভোস ফোরাম। বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে আসা রাজনীতি, ব্যবসা, শিক্ষা ও গণমাধ্যম খাতের ১৭০০-রও বেশি বিশিষ্ট প্রতিনিধি তালিয়ানে একত্রিত হয়েছেন। তাঁরা যৌথভাবে বৈশ্বিক অর্থনৈতিক পুনরুদ্ধার এবং উচ্চ-মানের টেকসই উন্নয়নের নতুন পথ অন্বেষণ করবেন।

এবারের ফোরামের মূল প্রতিপাদ্য হল—“বৃহৎ পরিসরে উদ্ভাবন”। তিন দিনব্যাপী এই ফোরামে কৃত্রিম বুদ্ধিমত্তা, নতুন জ্বালানি, বায়োমেডিসিন এবং কোয়ান্টাম প্রযুক্তির মতো বিশ্বের সম্মুখসারি ক্ষেত্রগুলোর ওপর বিশেষ আলোকপাত করা হবে। এর মাধ্যমে বিশ্বজুড়ে বিজ্ঞান ও প্রযুক্তিগত উদ্ভাবন সহযোগিতার এক নতুন রূপরেখা তৈরি করা হবে।

ফোরাম চলাকালীন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ও ফ্ল্যাগশিপ প্রতিবেদন প্রকাশ করা হবে; যার মধ্যে অন্যতম হলো ‘জ্বালানি রূপান্তর সূচক’ এবং ‘শীর্ষ দশ উদীয়মান প্রযুক্তি’।

উল্লেখ্য, গ্রীষ্মকালীন দাভোস ফোরাম হলো বিশ্ব অর্থনৈতিক ফোরামের অন্যতম প্রধান একটি বার্ষিক আয়োজন। ২০০৭ সালে এর যাত্রা শুরু হওয়ার পর থেকে চীনের থিয়েনচিন এবং তালিয়ান এই দুটি শহরে পর্যায়ক্রমে সম্মেলনটি অনুষ্ঠিত হয়ে আসছে। এই বছর নবমবারের মতো তালিয়ান শহর এই মর্যাদাপূর্ণ বৈশ্বিক ফোরাম আয়োজনের গৌরব অর্জন করল।

সূত্র:শুয়েই-তৌহিদ-আকাশ,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD