শিরোনাম :
জাতিসংঘে প্রথম দিনে তারেক রহমানের ১০ কর্মসূচিতে ৩৬০ ডিগ্রি কূটনৈতিক কৌশলের প্রতিফলন হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু, চলতি মাসে সর্বোচ্চ চীন-মার্কিন বাণিজ্যের ভিত্তি পারস্পরিক সুবিধা: সিজিটিএন জরিপ সেপ্টেম্বরে পাস হওয়া তিন আইনে মানবাধিকার সুরক্ষা দুর্বল হওয়ার আশঙ্কা: এইচআরডব্লিউ মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’ অনুষ্ঠানে ডা. জুবাইদা রহমান তারেক রহমান ও এরদোগানের বৈঠক, বাংলাদেশ-তুরস্ক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব নিউইয়র্কে ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানকালে অপরাধের অভিযোগ: মোজাফফরের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের শুনানি জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা সম্পাদকীয় : কিশোর অপরাধের বিস্তার – নিরাপত্তা কোথায়!

জাপানের পারমাণবিক সক্ষমতা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১ মে, ২০২৬
‘পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি’ (এনপিটি)-এর একাদশ পর্যালোচনা সম্মেলন ২৭ এপ্রিল থেকে ২২ মে পর্যন্ত নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে। গত (বুধবার) অনুষ্ঠিত এর দ্বিতীয় প্রশ্নোত্তর পর্বের ভাষণে চীনা প্রতিনিধিদল জানায়, সানায়ে তাকাইচি সরকার ক্ষমতায় আসার পর থেকে জাপানের পারমাণবিক ইস্যুটি একটি বাস্তব হুমকিতে পরিণত হয়েছে; যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থা এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ ব্যবস্থার জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ তৈরি করেছে।
চীনা প্রতিনিধিদল আরও বলে, জাপান পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনাময় একটি দেশ হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এছাড়া, পারমাণবিক অস্ত্র বিস্তার চুক্তির সদস্য দেশগুলোর মধ্যে জাপানই একমাত্র অ-পারমাণবিক অস্ত্রধারী দেশ, যাদের পারমাণবিক অস্ত্র উৎপাদনের সক্ষমতা রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে জাপানের এসব নেতিবাচক প্রবণতার বিরুদ্ধে অত্যন্ত সতর্ক থাকতে হবে।
প্রথমত, জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা ঘোষণা করেছেন যে ‘জাপানের পারমাণবিক অস্ত্র থাকা উচিত’। পাশাপাশি দেশটির ডানপন্থী রাজনৈতিক শক্তি ‘তিনটি পারমাণবিক অস্ত্র বর্জন নীতি’ সংশোধনের চেষ্টা করছে এবং বারবার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া পরীক্ষা করছে।
দ্বিতীয়ত, জাপান দীর্ঘদিন ধরে বেসামরিক চাহিদার চেয়ে অনেক বেশি পরিমাণে প্লুটোনিয়াম মজুত করে রেখেছে। পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা থাকায় দেশটি খুব অল্প সময়ের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে পারে।
তৃতীয়ত, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের বিষয়ে জাপানের অবস্থান স্ববিরোধী। একদিকে দেশটি নিজেকে ‘পারমাণবিক অস্ত্রের শিকার’ হিসেবে চিত্রিত করে এবং পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্বের সমর্থক হিসেবে দাবি করে বিশ্বকে বিভ্রান্ত করছে; অন্যদিকে মিত্রদের সাথে ‘সম্প্রসারিত প্রতিরোধ’ সহযোগিতা জোরদার করছে এবং খোদ জাপানেই মিত্রের পারমাণবিক অস্ত্র আনতে আগ্রহী।
চীনের মতে, এই পর্যালোচনা সম্মেলনে প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে গভীর আলোচনা হওয়া প্রয়োজন এবং জাপানের পারমাণবিক কার্যক্রমের যাচাই ও তত্ত্বাবধান কার্যকরভাবে জোরদার করতে হবে।
সূত্র:তুহিনা-তৌহিদ-শুয়েই,চায়না মিডিয়া গ্রুপ।
শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD