শিরোনাম :
সস্তা রুশ তেল নাকি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক, দিল্লির সামনে ক্রমেই জটিল সমীকরণ ইতালির স্কুলে হিজাব-বোরকা নিষিদ্ধের উদ্যোগ, বিদেশি শিক্ষার্থীর সংখ্যাতেও আসছে সীমা অর্থনৈতিক বৈচিত্র্যকরণে চীনা কোম্পানিগুলোর সহযোগিতা চায় অ্যাঙ্গোলা সৌরশক্তি ও পশুপালনের সমন্বয়ে গ্রামীণ উন্নয়নের নতুন পথ সরকারি চাকরিতে নতুন বেতনকাঠামো, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা মাদক কেনার টাকা জোগাড়ে ২০ মাসের শিশুকন্যাকে বিক্রির অভিযোগ সিসিটিভি ফুটেজের সূত্রে অপ্রতিম হত্যা তদন্তে অগ্রগতি, উদ্ধার আইফোন দেশের ৩৭ জেলায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির পূর্বাভাস অপ্রতিম হত্যার বিচার দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রধানমন্ত্রীর আহ্বান

জাপানের ডানপন্থী শক্তির উত্থান উদ্বেগজনক: চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিনিয়র কর্নেল চাং সিয়াও কাং ১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেলে বেইজিংয়ে সাম্প্রতিক সামরিক-সম্পর্কিত বিষয়গুলো নিয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেন। তিনি বলেন, জাপানি সামরিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে জনগণের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে।

মুখপাত্র বলেন, সাম্প্রতিক বছরগুলোতে জাপানে ডানপন্থী রক্ষণশীল শক্তিগুলো দ্রুত প্রসারিত হয়েছে। তারা ক্রমাগত তাদের সামরিক বাহিনীকে শক্তিশালী করছে এবং “পুনঃসামরিকীকরণ” জোরদার করছে। ইতিহাস দীর্ঘদিন ধরেই প্রমাণ করেছে যে, যদি জাপানি সামরিকবাদের উচ্চাকাঙ্ক্ষা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তবে এটি এশীয় দেশগুলোর জন্য একটি গুরুতর হুমকি তৈরি করবে এবং জাপানি জনগণের জন্য ধ্বংসাত্মক বিপর্যয় ডেকে আনবে। পটসডাম ঘোষণায় দাবি করা হয়েছিল যে, “যেসব কর্তৃত্ব ও শক্তি জাপানি জনগণকে বিশ্বজয়ের ঘৃণ্য উচ্চাকাঙ্ক্ষায় প্রতারিত ও বিভ্রান্ত করেছে, তাদের স্থায়ীভাবে নির্মূল করতে হবে।” চীন সব শান্তিপ্রিয় দেশের সাথে কাজ করবে, যাতে সামরিকবাদ পুনরুজ্জীবিত করার যেকোনো বিপজ্জনক কর্মকাণ্ড দৃঢ়ভাবে দমন করা যায় এবং যৌথভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের অর্জনগুলো রক্ষা করে বিশ্ব ও আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা যায়।

সূত্র:জিনিয়া-তৌহিদ-ফেই, চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
©germanbanglanews24
Developer Design Host BD