শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

জাপানকে উত্তেজনা বন্ধের তাগিদ

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

জাপানকে তার ভুল মন্তব্য প্রত্যাহার করতে এবং চীন সংক্রান্ত বিষয়গুলো নিয়ে অপ্রয়োজনীয় জটিলতা তৈরি বন্ধ করার আহ্বান জানিয়েছে চীন।

১৮ নভেম্বর, মঙ্গলবার বেইজিংয়ে অনুষ্ঠিত জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও ওশেনিয়া বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কানাই মাসাকির সঙ্গে পরামর্শসভায় এই আহ্বান জানান চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিষয়ক বিভাগের মহাপরিচালক লিউ চিনসোং।

একই দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এক নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন।

মাও নিং বলেন, বৈঠকে চীন পুনরায় জাপানের প্রতি কঠোর প্রতিবাদ জানায় জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির চীনবিষয়ক ভুল মন্তব্যের কারণে। চীনের মতে, তাকাইচির এসব মন্তব্য আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালা লঙ্ঘন করেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থাকে দুর্বল করেছে এবং এক-চীন নীতি ও চীন-জাপান চার রাজনৈতিক নথির আত্মাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে। এসব বক্তব্য চীন-জাপান সম্পর্কের রাজনৈতিক ভিত্তিকে নষ্ট করছে এবং এর প্রকৃতি ও প্রভাব অত্যন্ত গুরুতর, যা চীনা জনগণের তীব্র ক্ষোভ ও নিন্দার জন্ম দিয়েছে।

মাও নিং আরও বলেন, চীন দৃঢ়ভাবে জাপানকে আহ্বান জানায়—ভুল মন্তব্য প্রত্যাহার করতে, চীন-সম্পর্কিত ইস্যুতে উত্তেজনা সৃষ্টি বন্ধ করতে এবং নিজের ভুল স্বীকার করে তা সংশোধনের জন্য বাস্তবধর্মী পদক্ষেপ নিতে। এর মাধ্যমেই দুই দেশের সম্পর্কের রাজনৈতিক ভিত্তি সুরক্ষিত রাখা সম্ভব হবে।

তথ্য ও ছবি-সিনহুয়া।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD