শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

জাতীয় উন্নয়নের নতুন দিগন্তে কুয়াংতোংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ:সি চিন পিং

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

চীনের কমিউনিস্ট পার্টি সিপিসি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, দেশের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং সম্প্রতি কুয়াংতোং প্রদেশ পরিদর্শনের সময় জোর দিয়ে বলেছেন, কুয়াংতোং হলো সংস্কার ও উন্মুক্তকরণের অগ্রগামী এলাকা এবং পরীক্ষামূলক অঞ্চল। তিনি বলেন, সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনা অনুসরণ ও বাস্তবায়ন করতে হবে, আগামী ৫ বছরের লক্ষ্য, মিশন ও ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিকল্পনা করতে হবে, কুয়াংতোং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় এলাকার নির্মাণকাজ এগিয়ে নিতে হবে এবং আধুনিকায়ন নির্মাণের নতুন সুফল অব্যাহতভাবে অর্জন করতে হবে।

৭ ও ৮ নভেম্বর, তিনি মেইচৌ ও কুয়াংচৌ পরিদর্শন করেন। ৭ নভেম্বর বিকেলে, সি চিন পিং মেইচৌ শহরে অবস্থিত ইয়ে চিয়ান ইং স্মারক উদ্যানে যান। সেখানে তিনি ইয়ে চিয়ান ইং-এর ব্রোঞ্জ মূর্তিতে ফুলের ঝুড়ি অর্পণ করেন এবং পরে তাঁর প্রাক্তন বাসভবনও পরিদর্শন করেন।

তিনি জোর দিয়ে বলেন, “আমরা আজ যে মহান অর্জন করেছি, তা মাও সে তুং সহ পুরনো প্রজন্মের বিপ্লবীদের প্রচেষ্টার ওপর ভিত্তি করেই নির্মিত হয়েছে।” নেতাকর্মী ও জনসাধারণ, বিশেষ করে তরুণ-তরুণীদের বিপ্লবী চেতনা ধারণ করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বাতাবিলেবু মেই চৌয়ের একটি বৈশিষ্ট্যময় কৃষিপণ্য। তিনি কৃষক ও কৃষি প্রযুক্তিবিদদের সাথে কথা বলার সময় বলেন, গ্রামীণ বৈশিষ্ট্যপূর্ণ শিল্পের উন্নয়নই হলো গ্রামীণ অঞ্চলের সার্বিক পুনরুজ্জীবনের ভিত্তি। আমাদের উচিত প্রযুক্তিগত প্রয়োগ জোরদার করা, কৃষি-সংস্কৃতি-পর্যটনের একীভূতকরণকে এগিয়ে নেওয়া এবং শিল্প শৃঙ্খলকে ক্রমাগত সম্প্রসারণ করা। এর মাধ্যমে কৃষকের আয় আরও বেশি বৃদ্ধি পেতে পারে।

স্থানীয় গ্রামবাসীদের বিদায় জানানোর সময় তিনি বলেন, সিপিসি ও সরকার পুরনো বিপ্লবী ঘাঁটি এলাকাগুলোর জন্য সমর্থন নীতি অব্যাহতভাবে জোরদার করবে।

৮ নভেম্বর সকালে, তিনি কুয়াংচৌয়ে কুয়াংতোংয়ের প্রযুক্তিগত উদ্ভাবন ও শিল্প উদ্ভাবনের সমন্বিত উন্নয়ন বিষয়ক একটি প্রদর্শনী পরিদর্শন করেন। এরপর তিনি কুয়াংতোং প্রাদেশিক পার্টি কমিটি ও কুয়াংতোং প্রদেশ সরকারের কাজের প্রতিবেদন শোনেন।

কুয়াংতোংয়ের বিভিন্ন খাতের সাফল্যের প্রতি তিনি স্বীকৃতি জানান এবং ভবিষ্যতের কাজের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

তিনি বলেন, সিপিসি’র ২০তম কেন্দ্রীয় কমিটির চতুর্থ পূর্ণাঙ্গ অধিবেশনের চেতনা অনুসরণ ও বাস্তবায়ন করা হলো বর্তমানে এবং আগামী সময়ের জন্য সিপিসি ও দেশের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মিশন। এ ছাড়া তিনি আরও বলেন, একটি অর্থনৈতিক বড় প্রদেশ ও উন্নত অঞ্চল হিসেবে, ‘পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা’ তৈরি করার সময় কুয়াংতোংকে মডেল হতে হবে।

জনহিতকর নীতিগুলোর সার্বিক বাস্তবায়নসহ অনেক খাতে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।

সূত্র:আকাশ-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD