শিরোনাম :
আদিবাসী তরুণদের গবেষণায় উঠে এলো পানি সংকট ও প্রাকৃতিক সম্পদ হ্রাসের চিত্র নজরুলকে স্মরণে ছায়ানটে সাংস্কৃতিক আয়োজন পর্যটক টানতে ৪০ দেশের জন্য ভিসা ফ্রি করল শ্রীলঙ্কা সি চিন পিংয়ের সঙ্গে সার্বিয়ার প্রেসিডেন্টের বৈঠক চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাক্ষাৎ কৃত্রিম বুদ্ধিমত্তায় নৈতিকতা ও অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দিল ইউনেস্কো নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বকাপে মেক্সিকোতেই থাকবে ইরান দল ঈদের সার্বিক নিরাপত্তা ও মহাসড়ক তদারকিতে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী হজের প্রথমদিন, লাব্বাইক ধ্বনিতে মুখরিত মিনার প্রান্তর

জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধা রাখার তাগিদ বেইজিংয়ের

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

৩১ মার্চ (মঙ্গলবার) বেইজিংয়ে আয়োজিত চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র মাও নিং ইরানের পারমাণবিক স্থাপনার ওপর মার্কিন হামলার সম্ভাবনার তীব্র বিরোধিতা করেছেন। মাও নিং বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সুরক্ষা ও তত্ত্বাবধানে থাকা শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় যে কোনো সশস্ত্র হামলা জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন ও সংস্থার সনদের পরিপন্থী।

তিনি আরও উল্লেখ করেন যে, এ ধরনের হামলা ‘পারমাণবিক অস্ত্রের বিস্তার-রোধ চুক্তি’র মর্যাদাকে গুরুতরভাবে ক্ষুণ্ণ করে এবং আন্তর্জাতিক পরমাণু অপ্রসারণ ব্যবস্থাকে দুর্বল করে দেয়, যা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে।

তিনি বলেন, চীন এ ধরনের হামলার তীব্র নিন্দা জানায় এবং ইরানের পারমাণবিক সমস্যা রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে শান্তিপূর্ণভাবে সমাধানের পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে। সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং উত্তেজনা বৃদ্ধি এড়ানোর আহ্বান জানায় বেইজিং।

সূত্র:তুহিনা-তৌহিদ-শুয়েই,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

©germanbanglanews24
Developer Design Host BD