শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা দখল পরিকল্পনার বিরুদ্ধে কঠোর নিন্দা

আন্তর্জাতিক:
  • প্রকাশের সময়: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ইসরায়েলের গাজা সিটি দখলের পরিকল্পনা ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। বিভিন্ন দেশের প্রতিনিধি এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে আখ্যায়িত করে তা অবিলম্বে বাতিলের আহ্বান জানিয়েছেন।

রাশিয়ার স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পলিয়ানস্কি বলেন, ইসরায়েল সংঘাতকে আরও জোরদার করতে যাচ্ছে এবং মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত করছে। তিনি প্রশ্ন তুলেছেন, কতজন ফিলিস্তিনিকে এভাবে প্রাণ হারাতে হবে আর কখন এ হত্যাযজ্ঞ বন্ধ হবে। পলিয়ানস্কি যুক্তরাষ্ট্রকেও গাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ করেন।

চীনের রাষ্ট্রদূত ফু বৈঠকে গাজার সংকটের গভীরতা তুলে ধরে নিরাপত্তা পরিষদকে গাজা দখল পরিকল্পনা ঠেকানোর আহ্বান জানান। তিনি সামরিক পদক্ষেপকে সমাধানের পথ হিসেবে প্রত্যাখ্যান করে ত্রাণ পৌঁছানোর গুরুত্বের ওপর জোর দেন।

ফ্রান্স, যুক্তরাজ্য, ডেনমার্ক, গ্রিস, স্লোভেনিয়া সহ বেশ কিছু দেশ যৌথভাবে ইসরায়েলের পরিকল্পনা কঠোরভাবে নিন্দা করে দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছে। স্পেন, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, মাল্টা, নরওয়ে, পর্তুগাল ও স্লোভেনিয়া আলাদা বিবৃতিতে এই পরিকল্পনা মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি করবে বলে সতর্ক করেছে।

মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র জিম্মিদের মুক্তি ও গাজায় শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে, তবে নিরাপত্তা পরিষদের বর্তমান আলোচনা সেই প্রচেষ্টাকে ব্যাহত করছে। তিনি বলেন, হামাস তিনবার যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, যা হলে যুদ্ধ স্থগিত হতে পারতো। মার্কিন প্রতিনিধির বক্তব্য, বৈঠকে কিছু সদস্য ইসরায়েলকে গণহত্যার অভিযোগ দিচ্ছে যা যুক্তরাষ্ট্রের কাছে গ্রহণযোগ্য নয়।

জাতিসংঘে ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেন, ইসরায়েল তাদের ভূমি দখল ও জনগণ ধ্বংসের লক্ষ্যে এগিয়ে চলছে। তিনি নিরাপত্তা পরিষদের সদস্যদের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

ইসরায়েলের জাতিসংঘ প্রতিনিধি জোনাথন মিলার বৈঠকে গাজা স্থায়ী দখলের কোনো পরিকল্পনা নেই বলছেন। তিনি গাজায় যুদ্ধ সমাপ্তির জন্য পাঁচটি নীতির কথা তুলে ধরেন, যা ইতোমধ্যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রকাশ করেছেন। নীতিগুলো হলো: হামাসের অস্ত্র ধ্বংস, বন্দিদের মুক্তি, গাজার বেসামরিকীকরণ, নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা এবং বিকল্প বেসামরিক প্রশাসন গঠন।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD