শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

জাতিসংঘে ফিলিস্তিন ইস্যুতে চীনের দৃঢ় অবস্থান

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৬০তম অধিবেশনে চীনের প্রতিনিধি ছেন সু ফিলিস্তিন প্রসঙ্গে চীনের অবস্থান তুলে ধরেছেন। তিনি আন্তর্জাতিক সমাজকে আরও দ্রুতগতিতে ফিলিস্তিন সমস্যা সমাধানের আহ্বান জানান।

চীনা প্রতিনিধি বলেন, বর্তমান ফিলিস্তিন- ইসরায়েল সংঘাত দুই বছর ধরে চলছে, যা এক অভূতপূর্ব মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। ইসরায়েলের সংশ্লিষ্ট কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন এবং ফিলিস্তিন ও পার্শ্ববর্তী দেশগুলোর জনগণের অস্তিত্ব ও উন্নয়নের অধিকারকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে এবং সরাসরি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় আঘাত হানছে।

তিনি আহ্বান জানিয়ে বলেন, আন্তর্জাতিক সমাজের উচিত ফিলিস্তিন সমস্যাকে গুরুত্ব দেওয়া এবং দ্রুত এর সমাধান করা, গাজায় সার্বিক যুদ্ধবিরতি বাস্তবায়নে কাজ করা, ‘দুই-রাষ্ট্র সমাধান’ পুনরুদ্ধার এবং মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা।

তিনি জোর দিয়ে বলেন, চীন সবসময় ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারকে দৃঢ়ভাবে সমর্থন দেয়। বৈশ্বিক নিরাপত্তা ও শাসন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে চীন আন্তর্জাতিক সমাজের সঙ্গে একযোগে ফিলিস্তিন সমস্যার দ্রুত, সার্বিক, ন্যায্য ও স্থায়ী সমাধানের জন্য কাজ করতে চায়।

সূত্র:আকাশ-তৌহিদ-জিনিয়া,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD