শিরোনাম :
মহাকাশ ইতিহাসে নতুন যুগ: শূন্যেই স্টারশিপ রকেট লুফে নিল স্পেসএক্সের যান্ত্রিক বাহু কূটনৈতিক সংলাপে সরব বেইজিং: এক দিনে সিউল ও ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে শীর্ষ বৈঠক শেনচেনে এপেক তৎপরতা: এবিএসি বৈঠকের পরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে সিইও সামিট শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক সফর উৎসাহিত করে ভাষা শিক্ষার মানোন্নয়ন চায় বেইজিং জোহানেসবার্গে টাইগারদের টস জয়: তিন পেসার নিয়ে লড়ছে শান্তর দল, লাল বলে অভিষেক মাহফিজুলের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারের আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর টেকনাফের গহিন পাহাড় থেকে গভীর সাগর: কৌশল বদলে সক্রিয় মানবপাচারকারী চক্র নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে সরকার ও প্রশাসন: ডিসেম্বর পর্যন্ত মাঠে সক্রিয় থাকবে বিএনপি জলবায়ু সহনশীলতা বাড়াতে বাংলাদেশকে ৩ কোটি ডলার অর্থায়নের ঘোষণা সিআইএফের চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ

জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকা জোরদারে চীনের আহ্বান

জার্মান-বাংলা ডেস্ক, ঢাকা অফিস:
  • প্রকাশের সময়: শনিবার, ২০ জুন, ২০২৬

চীন, সব দেশের সাথে মিলে, জাতিসংঘকে পুনরুজ্জীবিত ও শক্তিশালী করতে প্রস্তুত। গত (বুধবার) সকালে, চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্যকার্যালয়ে, ‘আরও ন্যায়সঙ্গত ও যুক্তিসঙ্গত বৈশ্বিক প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা: চীনের ধারণা, প্রস্তাব ও কার্যক্রম’ শীর্ষক শ্বেতপত্র প্রকাশের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাংবাদিকরা “জঙ্গল আইন” ফিরে আসছে কি না এবং জাতিসংঘের কর্তৃত্ব ও ভূমিকা দুর্বল হচ্ছে কি না জানতে চাইলে তিনি বলেন, ৮০ বছরেরও বেশি সময় আগে, জঙ্গল আইনের প্রাদুর্ভাব মানবজাতির জন্য যে বিপর্যয় বয়ে এনেছিল, তা দেখে আন্তর্জাতিক সমাজ দুটি বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বহুপাক্ষিকতাকে গ্রহণ ও জাতিসংঘ প্রতিষ্ঠা করে। আজ, বহুপাক্ষিকতা ব্যর্থ বলে মনে হলেও, তা জাতিসংঘের গুরুত্বহীনতার কারণে নয়, বরং জাতিসংঘের কর্তৃত্ব ও ভূমিকাকে সম্মান দেখানো হচ্ছে না বলে।

জঙ্গল আইনের পুনরাবির্ভাবও জাতিসংঘ সনদ সেকেলে হওয়ার কারণে নয়, বরং সনদ কার্যকরভাবে পালিত ও রক্ষা করা হচ্ছে না বলে। ক্রমাগত বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে জরুরি কর্তব্য হলো, জাতিসংঘ সনদের দায়িত্ব পালন করা, সার্বভৌম সমতা অনুসরণ করা, আন্তর্জাতিক আইনি শাসন মেনে চলা, শক্তির অপব্যবহার ও উৎপীড়নের বিরোধিতা করা, এবং জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকাকে সক্রিয়ভাবে সমর্থন করা। জাতিসংঘ সনদে প্রথম স্বাক্ষরকারী দেশ হিসেবে চীন এই দায়িত্ব থেকে মুক্ত নয়। আমরা বৈশ্বিক শাসন উদ্যোগের মাধ্যমে জাতিসংঘের কর্তৃত্ব রক্ষা করতে এবং সব দেশের সাথে মিলে জাতিসংঘকে পুনরুজ্জীবিত ও শক্তিশালী করতে প্রস্তুত।

সূত্র:শিশির-আলিম-আকাশ,চায়না মিডিয়া গ্রুপ।

শেয়ার করুন:
এই বিভাগের অন্যান্য সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
©germanbanglanews24
Developer Design Host BD